স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১০:১০ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি থেকে মনোনয়ন পেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গ্রাফিক্স: কালবেলা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গ্রাফিক্স: কালবেলা

জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে ত্রয়োদশ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সোমবার (০৩ নভেম্বর) ২৩৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে।

ধানের শীর্ষ নিয়ে নির্বাচন করতে যাওয়া সম্ভাব্য এই ২৩৭ প্রার্থীর মধ্যে ক্রীড়ার সবচেয়ে বড় মুখ দুজন। তারা হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও তারকা ফুটবলার আমিনুল হক এবং সাবেক তারকা ফুটবলার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

সাবেক তারকা ফুটবলার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বিএনপির মনোনয়ন পেয়েছেন ঢাকা-১৬ আসনে। তিনি বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক। আমিনুল হক দেশের ফুটবলের সেরা গোলরক্ষকদের একজন। অন্যদিকে, সাবেক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে ভোলা-৩ আসন থেকে।

খেলোয়াড়ি জীবনে আমিনুল হক ছিলেন বাংলাদেশের গর্ব। গোলবারের নিচে তার প্রতিটি ডাইভ ছিল যেন একেকটি প্রার্থনা- বাংলাদেশের জয়। ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে তার অসাধারণ গোলরক্ষার কল্যাণেই বাংলাদেশ প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হয়। সেই ঐতিহাসিক মুহূর্তে তিনি শুধু একজন ফুটবলার নন, ছিলেন গোটা জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক।

ফুটবল থেকে অবসর নেওয়ার পর ২০১৩ সালে রাজনীতিতে সক্রিয় হন আমিনুল হক। প্রথমে বিএনপির ক্রীড়া সম্পাদক হিসেবে দলের নেতৃত্বে যুক্ত হন। এরপর দায়িত্ব নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব হিসেবে। বর্তমানে তিনি সেই শাখার আহ্বায়ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X