কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো নিয়ে বিসিবির বার্তা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। তবে দেশের ক্রিকেটাররা যেন অলস বসে না থাকে সেজন্য ইতোমধ্যেই নতুন এক টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু তাই নয়? দেশের ভবিষ্যত ক্রিকেট কাঠামো উন্নতির পরিকল্পনা ও সামগ্রিক রূপরেখা নিয়ে নতুন করে ভাবছে বিসিবি।

সেজন্য মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আলোচনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সভায় তৃণমূলের উন্নয়ন, বয়সভিত্তিক ক্রিকেট, দীর্ঘমেয়াদি কোচিং এবং খেলোয়াড় বিকাশের ওপর জোর দেওয়া হয়। আজ বুধবার (০৪ জানুয়ারি) এক বিবৃতিতে ওই সভার বিষয়ে বিস্তারিত জানিয়েছে বিসিবি।

দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি জানিয়েছে, তৃণমূল ও বয়সভিত্তিক ক্রিকেটের বর্তমান কাঠামো পর্যালোচনা করা হয়েছে এই সভায়। এই দুই ধরনের ক্রিকেটের কার্যকারিতা মূল্যায়নের পাশাপাশি উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত করা হয়। বিশেষ করে বয়সভিত্তিক ক্রিকেটের সিলেকশন প্রক্রিয়া পুনর্বিবেচনা এবং বয়স যাচাই পদ্ধতি পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়, যাতে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা যায়।

আলোচনায় কোচদের জন্য প্রণোদনা ব্যবস্থা চালু করা নিয়ে প্রস্তাব দেওয়া হয়। যারা নিজ নিজ ক্ষেত্রে সফলভাবে খেলোয়াড় বিকশিত করতে পারবেন, তাদের জন্য এই প্রণোদনা চালু করার কথা রয়েছে। এ ছাড়া দেশজুড়ে ঘরোয়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব খেলোয়াড়ের একটি বিস্তৃত ডাটাবেজ তৈরির গুরুত্ব তুলে ধরা হয়, যা দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও পারফরম্যান্স ট্র্যাকিংয়ে সহায়ক হবে। বিভাগীয় ও জেলা পর্যায়ের কোচদের বেতন কাঠামো নিয়েও আলোচনা হয়েছে বিসিবির সভায়। কোচদের পেশাগত উন্নয়ন ও অগ্রগতির জন্য সুস্পষ্ট ও কাঠামোবদ্ধ ক্যারিয়ারের পথ নির্ধারণের প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন তারা।

বিসিবি আরও জানিয়েছে, কোচদের প্রশিক্ষণ ও গেম এডুকেশন কারিকুলাম পুনর্বিবেচনা ও হালনাগাদ করতে একটি কারিকুলাম রিভিউ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। এর বাইরে অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়দের জন্য একটি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি প্রোগ্রাম চালু করার প্রস্তাব এসেছে, যা সামগ্রিক কাঠামোর অংশ হিসেবে বিবেচিত হবে।

এই সভায় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, খালেদ মাসুদ পাইলট, খান আব্দুর রাজ্জাক, আমজাদ হোসেন, সিইও নিজাম উদ্দিন চৌধুরী, জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু, টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আবু এমাম মোহাম্মদ কাওসার, জাতীয় দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, বিসিবির সিনিয়র কোচ মিজানুর রহমান বাবুল ও সোহেল ইসলাম, নির্বাচক হাসিবুল হোসেন, জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, বিসিবি হাই-পারফরম্যান্স ইনচার্জ জামাল উদ্দিন বাবু এবং নারী ক্রিকেট ইনচার্জ হাবিবুল বাশার।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X