স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের চাওয়া ফাইনালে মুখোমুখি হোক ব্রাজিল-আর্জেন্টিনা। ছবি : সংগৃহীত
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের চাওয়া ফাইনালে মুখোমুখি হোক ব্রাজিল-আর্জেন্টিনা। ছবি : সংগৃহীত

অবশেষে পর্দা উঠল ফিফা বিশ্বকাপের। বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণ না করলেও বাংলাদেশে উন্মাদনার কমতি নেই। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই ভাগে বিভক্ত বাংলাদেশের অন্তঃপ্রাণ সমর্থকরা। বাংলাদেশে ফুটবল উন্মাদনা একেবারে শেষ পর্যন্ত টিকে থাকতে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের চাওয়া ফাইনালে মুখোমুখি হোক ব্রাজিল-আর্জেন্টিনা।

কক্সবাজারে আজ বিচ ফুটবলের সমাপনী অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তখন তিনি ব্রাজিলের হলুদ হোম জার্সি পরে ছিলেন। এতে যারা আর্জেন্টিনার সমর্থক উপস্থিত ছিলেন তাদের মাঝে খানিকটা হতাশা দেখা যায়।

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল বলেন, ‘হতাশ হওয়ার কারণ নেই। আমি চাই বাংলাদেশের প্রেক্ষাপটে যারা আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক রয়েছে আমরা সবাই চাই যেন ব্রাজিল এবং আর্জেন্টিনা ফাইনাল খেলে। তাহলে বিশ্বকাপ উপলক্ষ্যে আমাদের যে আমেজ ও উৎসাহ রয়েছে শেষ পর্যন্ত ধরে রাখতে পারব।’

১৯৩০ সাল থেকে বিশ্বকাপ ফুটবলের আসর চলছে। বিশ্বকাপে ব্রাজিল পাঁচ ও আর্জেন্টিনা তিন বার চ্যাম্পিয়ন হলেও কখনো দুই দল ফাইনালে মুখোমুখি হয়নি। বিশ্বকাপের মঞ্চে দুই দলের সর্বশেষ লড়াইও তিন যুগ আগে ১৯৯০ বিশ্বকাপে। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে দুই দলের ফাইনালে মুখোমুখি হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা ছিল। আর্জেন্টিনা ফাইনালে উঠলেও স্বাগতিক ব্রাজিল ১-৭ গোলে জার্মানির বিপক্ষে হেরে যায়।

বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে কোন দল এবং ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হবে কি না এ নিয়ে চলছে নানা রকম হিসাব-নিকাশ। সাধারণ এক হিসাবে ব্রাজিল ও আর্জেন্টিনার সেমিফাইনালে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ব্রাজিল ও আর্জেন্টিনা উভয়কে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে এবং রাউন্ড অফ ৩২, প্রি-কোয়ার্টার ও কোয়ার্টার ফাইনাল জিততে হবে। ব্রাজিল কিংবা আর্জেন্টিনার মধ্যে এক দল গ্রুপ চ্যাম্পিয়ন আরেক দল রানার্স-আপ হলে আবার ভিন্ন সমীকরণ। আবার কেউ যদি গ্রুপে তৃতীয় হয়ে নক আউট পর্বে উঠে তাহলে আবার ভিন্ন সমীকরণ।

ব্রাজিল ‘সি’ গ্রুপে থাকায় বাংলাদেশ সময় আগামীকালই বিশ্বকাপ অভিযানে মাঠে নামবে। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ মরক্কো। আর আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে থাকায় তাদের প্রথম ম্যাচ বাংলাদেশ সময় ১৭ জুন কানসাসে আলজেরিয়ার বিপক্ষে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামকে সুবজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে : সিডিএ চেয়ারম্যান

ক্ষমার পরেও শপথ নিতে পারছেন না চাকসু প্রতিনিধি

সংসদ নির্বাচনে পরাজিত মোতাহার ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান

স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত : ১১ পুলিশ সদস্য বরখাস্ত

আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি মহিলা জামায়াতের

ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন 

অফিস শেষে কাজ করতে বলা হলে কীভাবে না বলবেন? সহজ উপায় জানুন

ফাইনালে উঠবে ব্রাজিল-আর্জেন্টিনা, চ্যাম্পিয়ন হবে কে জানালেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক

‘ইসলামী ব্যাংকের আমানতকারীরা যে কোনো সময় টাকা তুলতে পারবেন’

বাংলাদেশি বিলিয়নিয়ার কেন নিজ দেশের বদলে ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন

১০

সংকটকালে অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক : বিকেএমইএ

১১

সিডিএ চেয়ারম্যান হলেন সন্দ্বীপের কৃতি সন্তান বেলায়েত হোসেন

১২

বাপেক্সকে গ্যাস অনুসন্ধানে সক্রিয় করা হচ্ছে: জ্বালানিমন্ত্রী

১৩

মাথায় ইট মেরে মোটরসাইকেল আরোহীকে হত্যাচেষ্টায় তিন আসামি কারাগারে 

১৪

প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের চুরি হওয়া তারের ক্রেতা মাহাবুব কারাগারে

১৫

ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী

১৬

প্রতিশ্রুতি নয়, বিএনপি বাস্তব উন্নয়নে বিশ্বাসী: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৭

ইসলামী ব্যাংককে আবার এস আলমকে দেওয়ার চেষ্টা হচ্ছে : নাহিদ ইসলাম

১৮

প্রাথমিকে সংগীত-নৃত্যকে ‘বাধ্যতামূলক করার উদ্যোগ’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

১৯

খুলনায় হাসপাতালে আগুন : বেজমেন্টে ছিল বিপুল সিলিন্ডার ও ডিজেল

২০
X