স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা

উইকেট লাভের পর প্রোটিয়াদের উচ্ছ্বাস। ছবি : ক্রিকইনফো
উইকেট লাভের পর প্রোটিয়াদের উচ্ছ্বাস। ছবি : ক্রিকইনফো

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়াদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ব্ল্যাকক্যাপসরা। কোয়েটজি-মোকোয়েনাদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৯১ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। জবাবে অভিষিক্ত কনর ইস্টারহুইজেনের ব্যাটে চড়ে জয় পায় দক্ষিণ আফ্রিকা।

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। তবে প্রোটিয়া বোলারদের সামনে বিধ্বস্ত হয়েছেন কিউই ব্যাটাররা। প্রথম ওভারেই ডেভন কনওয়েকে সাজঘরে ফেরান জেরাল্ড কোয়েটজি। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। ব্যর্থ ব্যাটিং লাইনআপে ৪ জন বাদে সবার স্কোর যেন মোবাইল ফোনের ডিজিট।

নিজের দ্বিতীয় ওভারে ল্যাথামকে আউট করে দ্বিতীয় উইকেটের দেখা পান চোট কাটিয়ে দলে ফেরা কোয়েটজি। বড় হয়নি নিক কেলি, টিম রবিনসনের ইনিংস। বেভান জ্যাকবস ও মিচেল স্যান্টনার দুই অঙ্কের ঘরে পৌঁছালেও ইনিংস বড় করতে পারেননি। একপর্যায়ে ৫৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। এরপর দুই অলরাউন্ডার জিমি নিশাম ও কোল ম্যাককঞ্চি ইনিংসের সর্বোচ্চ ২৬ রানের জুটি গড়েন। নিশামের পর আউট হন ম্যাককঞ্চিও। তার ব্যাট থেকে আসে ১১ বলে ১৫ রান। এই দুইজন ছাড়াও জাকারি ফোকসকে আউট করে তৃতীয় উইকেটের দেখা পান অভিষিক্ত এনকোবানি মোকোয়েনা। মাত্র ১৪.৩ ওভারে ৯১ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ২৬ রান খরচায় ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার এনকোবানি মোকোয়েনা।

রান তাড়া করতে নেমে শুরুতেই টনি ডি জর্জির উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ৮ বলে ২ রান করেন তিনি। ভালো করতে পারেননি রুবিন হারম্যান। তাকে সাজঘরে ফেরান কাইল জেমিসন। তবে অভিষেক ম্যাচে এক প্রান্ত আগলে রেখে এগিয়েছেন কনর ইস্টারহুইজেন। পাওয়ার প্লে শেষে প্রোটিয়াদের স্কোর ছিল ২ উইকেটে ৪০ রানে।

তৃতীয় উইকেটে ২৭ রানের জুটি গড়েন ইস্টহুইজেন ও জেসন স্মিথ। ১৪ বলে ১০ রান করেন জেসন স্মিথ। এরপর কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার কিপটে বোলিং করলেও তা যথেষ্ট হয়নি কিউইদের জিততে। এরপর ডিয়ান ফরেস্টার ও কনর ইস্টারহুইজেনের ব্যাটে চড়ে জয় পায় দক্ষিণ আফ্রিকা। ২০ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় প্রোটিয়ারা।

দুইটি করে চার ও ছক্কায় ৪৫ বলে ৪৮ রান করে অপরাজিত ছিলেন কনর ইস্টারহুইজেন। ডিয়ান ফরেস্টার অপরাজিত ছিলেন ২৫ বলে ১৬ রান করে।

কিউইদের হয়ে ৪ ওভারে ৮ রান দিয়ে ১ উইকেট শিকার করেন মিচেল স্যান্টনার।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X