স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

‘ভারতের ডিএনএতে ট্রফি, আমাদের নকআউটের আগে পরাজয়’

ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান। ছবি : সংগৃহীত
ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, ওয়ানডে বিশ্বকাপেও ফাইনালে খেলেছে ভারত। অন্যদিকে পাকিস্তান এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সুপার এইটে। দেশটির সাবেক ক্রিকেটার রশিদ লতিফের মতে, ভারতের ডিএনএতেই আছে ট্রফি জয়।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। প্রথম দল হিসেবে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের পাশাপাশি সর্বোচ্চ তিনবার সংক্ষিপ্ত পরিসরের বিশ্বকাপ জিতলেন সূর্যকুমার-স্যামসনরা। ভারতের সাফল্যে মুগ্ধ পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ।

গণমাধ্যমে লতিফ বলেন, ‘টসে হেরেও তারা ২৫০ রান(আসলে ২৫৫) তুলছে। এখন কাউকেই তাদের ধারেকাছে দেখা যাচ্ছে না। এটা রাতারাতি হয়নি; গত ১০ বছরের কঠোর পরিশ্রমের ফসল এটি। তারা এখন বড় টুর্নামেন্টের ফাইনালে ওঠা এবং শিরোপা জয়কে অভ্যাসে পরিণত করেছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান। বাজে পারফরম্যান্সে রয়েছে সাম্প্রতিক টুর্নামেন্টগুলোতেও। ২০১৭ সালে শেষবার আইসিসি ইভেন্টে (চ্যাম্পিয়ন্স ট্রফি) চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।

এর আগে ১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০০৯ সালে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে শিরোপা তো দূরের কথা, নকআউট পর্বে যেতেও তাদের হিমশিম খেতে হচ্ছে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বেই যাত্রা থেমেছিল বাবর-সালমান-শাহীনদের।

পাকিস্তানের এমন পারফরম্যান্স নিয়ে বিরক্ত লতিফ। তিনি বলেন, ‘ভারতের ডিএনএতেই আছে ট্রফি জয়, আর আমাদের ডিএনএ হলো নকআউট পর্বের আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া। তাদের ডিএনএতে আছে ফাইনাল খেলা এবং জেতা।’

বিশ্বকাপের বাজে পারফরম্যান্সের পর জানা যায় ক্রিকেটারদের জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। খেলোয়াড়দের জরিমানা প্রসঙ্গে লতিফ বলেন, ‘দুর্বল বোর্ডই এমন কিছু করবে। যখন আপনি কোনো চুক্তি স্বাক্ষর করবেন, সেখানে সবকিছু লেখা থাকে। জরিমানা এবং পুরস্কারের বিষয়ও উল্লেখ থাকে সেখানে।’

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১১

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১২

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৩

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৪

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৫

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৬

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৭

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৮

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৯

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

২০
X