কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৩:৩৭ এএম
আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৩:৩৮ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল নিউজিল্যান্ড

আসন্ন বাংলাদেশ সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। ছবি : সংগৃহীত
আসন্ন বাংলাদেশ সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। ছবি : সংগৃহীত

আসন্ন বাংলাদেশ সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। চলতি মাসেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখবে কিউইরা। এই সফরের জন্য দুই ফরম্যাটের জন্য আলাদা আলাদা স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

চোট কাটিয়ে এই সিরিজের মাধ্যমেই জাতীয় দলে প্রত্যাবর্তন করছেন বেশ কয়েকজন ক্রিকেটার। দীর্ঘ বিরতির পর কিউই শিবিরে ফিরলেন ম্যাট ফিশার, উইল ও’রুর্ক এবং ব্লেয়ার টিকনার। এরমধ্যে ও’রুর্ক ওয়ানডে দলে এবং টিকনার টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন। তবে ম্যাট ফিশার দুই ফরম্যাটের দলেই ডাক পেয়েছেন।

নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারকে এই সিরিজে পাওয়া যাচ্ছে না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার কারণে তিনি এই সফর থেকে ছুটি নিয়েছেন। স্যান্টনারের অনুপস্থিতিতে দলের অভিজ্ঞ ব্যাটার টম ল্যাথামকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে।

নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড:

টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার এবং উইল ইয়াং।

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড:

টম ল্যাথাম (অধিনায়ক), কাটিন ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি এবং ব্লেয়ার টিকনার।

কালবেলা/আরএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X