স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৭ এএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

৭৮৩ দিন পর সেঞ্চুরি করে কোহলিকে ছুলেন বাবর

শতরানের পর বাবরের উদযাপন। ছবি : এক্স
শতরানের পর বাবরের উদযাপন। ছবি : এক্স

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে উড়িয়ে দিয়েছে পেশোয়ার জালমি। বাবর আজমের অনবদ্য সেঞ্চুরির সুবাদে ১১৮ রানের বিশাল জয় পেয়েছে পেশোয়ার।

সেইসঙ্গে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে টি-টোয়েন্টিতে সেঞ্চুরির দেখা পেলেন বাবর আজম। করাচিতে অনুষ্ঠিত ম্যাচে পুরো ২০ ওভার ব্যাট করে ৫২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন বাবর। ইনিংসের শেষ বলে জাহানদাদ খানের বলে অন-ড্রাইভ খেলেই ঝুঁকিপূর্ণ দ্বিতীয় রান নিতে গিয়ে ডাইভ দিয়ে শতক পূর্ণ করেন তিনি।

এটি বাবরের ক্যারিয়ারের ১২তম টি-টোয়েন্টি সেঞ্চুরি এবং ২০২৪ সালের ফেব্রুয়ারির পর প্রথম, যার মাধ্যমে ৭৮৩ দিনের অপেক্ষার অবসান হয়। পিএসএলে এটি বাবরের তৃতীয় সেঞ্চুরি এবং তিনটিই এসেছে পেশোয়ার জালমির হয়ে। এর মধ্যে দুটি শতকই করেছেন কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে।

তার ৫২ বলের ইনিংসটি ক্যারিয়ারের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। এর আগে ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে ৫৯ বলে ১২২ রান করার পথে দ্রুততম সেঞ্চুরি করেন তিনি। করাচির এই ইনিংসে বাবরের ব্যাটিংয়ের অন্যতম বৈশিষ্ট্য ছিল উইকেটের মাঝে দৌড়ে রান নেয়া। তিনি ৬টি চার ও ৪টি ছক্কা হাঁকান, আর বাকি ৫২ রান আসে সিঙ্গেল ও ডাবল থেকে। পুরো ইনিংসে তিনি খেলেছেন মাত্র একটি ডট বল। ম্যাচে বাবরের পাশাপাশি কুশল মেন্ডিস, মোহাম্মদ হারিস, ফারহান ইউসুফ ও অ্যারন হার্ডির ছোট ছোট ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৫৫ রান সংগ্রহ করে পেশোয়ার জালমি, যা পিএসএল ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাব দিতে নেমে কোয়েটা মাত্র ১৩৭ রানে অলআউট হয়। ১১৮ রানের বিশাল জয় পায় পেশোয়ার।

এদিন, কুশ‍াল মেন্ডিসের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৩৫ রানের জুটি গড়েন বাবর। তাতে টি-টোয়েন্টিতে সর্বাধিক শতরানের জুটিতে অংশ নেওয়ার রেকর্ডেও বিরাট কোহলিকে স্পর্শ করেন তিনি।

টি-টোয়েন্টিতে সর্বাধিক ১০০+ রানের জুটি :

৪৭ – বিরাট কোহলি

৪৭ – বাবর আজম

৪৬ – ক্রিস গেইল

৪৫ – ডেভিড ওয়ার্নার

৪০ – ফাফ ডু প্লেসিস

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

১০

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

১১

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

১২

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

১৩

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

১৪

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

১৬

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

১৭

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

১৮

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

২০
X