স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৪:৫৫ এএম
অনলাইন সংস্করণ

ক্যাপ্টেনস কার্ডের পর এবার নতুন যে সিদ্ধান্ত নিচ্ছেন তামিম

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

গেল মাসে বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পরে সাবেক জাতীয় দলের অধিনায়কদের জন্য ক্যাপ্টেন্স কার্ড চালু করেন তামিম ইকবাল। এবার নতুন করে সাবেক ক্রিকেটারদের জন্য বিশেষ ব্যবস্থা রাখলেন বিসিবি সভাপতি। সাবেক ক্রিকেটারদের নামে স্ট্যান্ড করতে চান তিনি।

সোমবার মিরপুরে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপাকালে তিনি বলেন, ‘এটা আমাদের হওয়া উচিতও (ক্রিকেটারদের নামে স্ট্যান্ড)। তবে আমাদের খুব সতর্ক থাকতে হবে যে, আমরা কাকে কাকে ওই নামগুলো দিয়ে সম্মান দিচ্ছি। কারণ একজনকে নাম দিয়ে দিলাম, আরেকজন কষ্ট পেল। হয়তোবা যখনই যারই নাম দিই, কেউ না কেউ এটা নিয়ে একটা আপত্তি করতেই পারে। তো এটা নিয়ে আমরা পরিকল্পনা করছি যে আসলে কোন পদ্ধতিতে যাব।’

বাংলাদেশের ক্রিকেটে অবদান রাখা ক্রীড়া সংগঠকদের প্রাপ্য সম্মান নিশ্চিত করতে চান তামিম ইকবাল। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি কি শুধু নিজের শহরের খেলোয়াড়দের নাম দেব, নাকি জাতীয় স্টেডিয়ামে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের নাম রাখা হবে? আবার এখানে এমন কিছু সংগঠক আছেন, যাদের বাংলাদেশ ক্রিকেটে বিশাল অবদান রয়েছে; তাদের নামও থাকা উচিত। বিষয়টি নিয়ে আমি পরিকল্পনা করছি। এই অ্যাডহক কমিটির মেয়াদে তা শেষ করতে পারব কি না জানি না, তবে ভবিষ্যতে নির্বাচিত হয়ে আসতে পারলে আশা করি এটি সম্পন্ন করতে পারব।’

সাবেক ক্রিকেটারদের পরিসংখ্যান দিয়ে তাদের বিচার বা ছোট করতে নারাজ তামিম। তাদের অবদান স্বীকার করে তিনি বলেন, ‘কারো ব্যাটিং গড় ৫০ হতে হবে, এমন কোনো শর্ত নেই। আমাদের সময়ে যারা খেলেছেন, তাদের গড় যদি ১০-ও হয়ে থাকে, তবে সেই ১০ রানের অবদানও তখন বিশাল ছিল।’

তার মতে, ‘‘যারা যে ভূমিকা পালন করেছেন, পরিসংখ্যান বা অন্য যেকোনো কিছুর ঊর্ধ্বে গিয়ে তাদের সম্মান করা আমাদের দায়িত্ব। অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে বিবেচনা করে কোন জায়গায় কার নাম দেওয়া যায়, সেই কাজটি আমি ইনশাআল্লাহ সম্পন্ন করে দিয়ে যেতে চাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বেতন কাঠামো কীভাবে বাস্তবায়ন হবে, জানালেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ পরিবার পলাতক

পৌরসভার ট্রাকচাপায় পিষ্ট হয়ে মসজিদের খাদেম নিহত

চাঁদাবাজির মামলায় সাভার থানা ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক কারাগারে 

শ্রমিক নেতা হত্যায় মামলা: প্রধান আসামি বহিষ্কৃত যুবদল নেতা

রাজধানীতে মাদকবিরোধী আন্দোলনে মাদক হাতে যুবক

ভোজিনহার হাতেই মেসিদের ইতি!

খুন-গুম করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না: প্রতিমন্ত্রী টুকু

খামেনির কফিনের পাশে থাকা ছোট কফিনটি কার?

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশ: এক মাসে ২৬ মামলা, ২৪ নৌকা জব্দ

১০

বিশ্বকাপ ঘিরে সংঘর্ষ ঠেকাতে বড় স্ক্রিনস্থলে বিশেষ নজরদারি করবে পুলিশ

১১

মিসর দলের সঙ্গে মার্কিন পুলিশের ধস্তাধস্তি, ভিডিও ভাইরাল

১২

৪০ জনকে চাকরি দেবে আকিজ গ্রুপ, বেতন ২০ হাজার

১৩

সুখরঞ্জন বালীকে অপহরণের অভিযোগে সাবেক এএসপি কারাগারে 

১৪

এইচএসসি পরীক্ষার সুযোগ পাচ্ছেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

১৫

সারিয়াকান্দিতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আটক ৫

১৬

৩০ জনকে নিয়োগ দেবে মীনা বাজার, পাবেন যেসব সুবিধা

১৭

প্রধানমন্ত্রী জনগণের কষ্ট লাঘবকে বড় করে দেখছেন: রিজভী

১৮

দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার

১৯

অক্টোবর-নভেম্বরে হতে পারে স্থানীয় সরকারের ৫ নির্বাচন: এলজিআরডি প্রতিমন্ত্রী

২০
X