স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৮:২৩ পিএম
আপডেট : ০৬ মে ২০২৬, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

তামিমের বোর্ড সভায় আজ এলো যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির চতুর্থ বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় যথারীতি গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গৃহীত সিদ্ধান্তগুলো সম্পর্কে জানিয়েছে বিসিবির মিডিয়া বিভাগ।

বুধবার (৬ মে) বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বিসিবির আসন্ন নির্বাচনের বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়েছে। বোর্ড তিনটি ক্যাটাগরির আওতায় ১৯২ জন কাউন্সিলর নির্বাচনের জন্য অ্যাসোসিয়েশন, ক্লাব ও সংগঠনের তালিকা চূড়ান্ত করেছে।

বিসিবির গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী, এসব প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে কাউন্সিলর মনোনয়ন চাওয়া হবে, যা জমা দিতে হবে আগামী ১৬ মে তারিখের মধ্যে।

এছাড়া দেশের ৬৪টি অর্থাৎ সবগুলো জেলায় কোচ নিয়োগের জন্য আবেদনকারীদের মূল্যায়নে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে দায়িত্বরত কোচদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুনদের বাছাই প্রক্রিয়ায় লিখিত ও ব্যবহারিক উভয় ধরনের পরীক্ষার মাধ্যমে পরবর্তীতে দায়িত্ব পেতে যাওয়া কোচদের মূল্যায়ন করা হবে।

বোর্ড সভায় ম্যাচ রেফারি ও আম্পায়ারদের চাকরির মেয়াদ বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৩০ এপ্রিল তাদের চুক্তি শেষ হলেও এই মেয়াদ আরও ৩ মাসের জন্য বাড়ানোর কথা জানিয়েছে বিসিবি।

প্রসঙ্গত, সর্বশেষ নির্বাচনে কারচুপি ও অনিয়ম পাওয়ায় সেই বোর্ড ভেঙে দিয়ে ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

কালবেলা/জিএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যু সংবাদ

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে যে দলে যোগ দিলেন মেঘমল্লার বসু

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ

পদত্যাগের পর যা বললেন ধর্মেন্দ্র প্রধান

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১০

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

১১

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

১২

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

১৩

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

১৪

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

১৫

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

১৬

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৭

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১৮

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১৯

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

২০
X