স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৬, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবিতে ফিরছেন বুলবুল কমিটির পরিচালক রাজ্জাক

আবদুর রাজ্জাক। ছবি : সংগৃহীত
আবদুর রাজ্জাক। ছবি : সংগৃহীত

বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের স্পিন বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক স্পিনার আবদুর রাজ্জাক। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের পরিচালকের দায়িত্বে থাকা রাজ্জাক এবার বিসিবিতে ফিরছেন কোচের দায়িত্ব নিয়ে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

আগে কখনও কোচিং করাননি রাজ্জাক। খেলা ছাড়ার পর বিসিবিতে ঢোকেন নির্বাচকের দায়িত্ব নিয়ে। জাতীয় দলের নির্বাচক প্যানেলে শুরুতে মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশার সুমনের সাথে কাজ করেছেন নির্বাচক রাজ্জাক। পরে নান্নু এবং বাশার নির্বাচকের পদ ছেড়ে অন্য পদে গেলে প্রধান নির্বাচক হিসেবে যোগ দেন গাজী আশরাফ হোসেন লিপু।

দীর্ঘ দিন লিপুর সাথে নির্বাচক হিসেবে কাজ করেছেন রাজ্জাক। জাতীয় দল, ‘এ’ দল, ইমার্জিং দলসহ নানা দল নির্বাচকে কাজ করেছেন তিনি। দেখতে হয়েছে ঘরোয়া ক্রিকেটের প্রচুর ম্যাচ। ফলে দেশের ক্রিকেট সম্পর্কে ভালো জানাশোনাও আছে রাজ্জাকের।

নির্বাচকের দায়িত্ব ছেড়ে সর্বশেষ বিসিবি নির্বাচনে অংশ নেন আবদুর রাজ্জাক। জেলা, বিভাগের ক্যাটাগরি-১ থেকে নির্বাচন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড পরিচালকও হয়ে যান। জাতীয় ক্রীড়া পরিষদ বোর্ড ভাঙার আগ পর্যন্ত বোর্ড পরিচালকের দায়িত্বেই ছিলেন আবদুর রাজ্জাক।

এবার নতুন অধ্যায় কোচিংয়ে পা রাখছেন তিনি। এইচপির স্পিনারদের তালিম দেবেন আবদুর রাজ্জাক। তার অধীনে দেশের ক্রিকেট উপকৃত হলেই সব পক্ষের লাভ।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১০

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১১

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১২

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৩

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৪

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৫

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৬

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৭

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৮

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৯

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

২০
X