স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মাঠের পারফরম্যান্সে চরম ব্যর্থ পাকিস্তানের মহিলা ক্রিকেট দল। ড্রেসিং রুমেও রয়েছে অস্থিরতা। ইংল্যান্ডে অনুষ্ঠিত মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা চার ম্যাচ হারের পর দলের ভিতরের পরিবেশ নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। প্রতিবেদনে প্রকাশিত খবর অনুযায়ী, সতীর্থ আলিয়া রিয়াজের ঘরে রয়েছেন তার স্বামী। আর তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তান মহিলা দলের অধিনায়ক ফাতিমা সানা। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু মন্তব্য করেনি।

মঙ্গলবার লিডসে অস্ট্রেলিয়ার কাছে হারের পরে পাকিস্তানের পরাজয়ের সংখ্যা দাঁড়ায় চারটি। এর আগে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও কোনও ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। ফলে আয়ারল্যান্ড সফর শুরুর পর থেকে এখন পর্যন্ত একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি পাকিস্তান।

দলটির মেন্টর ও প্রধান কোচ ওয়াহাব রিয়াজ এবং অধিনায়ক ফাতিমা সানার মধ্যে খেলোয়াড় নির্বাচন নিয়ে বড় ধরনের মতবিরোধ তৈরি হয়। বাংলাদেশ ম্যাচের আগে সিনিয়র ক্রিকেটার আলিয়া রিয়াজের স্বামী আলি ইউনুসকে আলিয়ার ঘর থেকে সরিয়ে দিতে বলেন ফাতিমা সানা।

এছাড়াও বাংলাদেশ ম্যাচের আগের দিন দলীয় অনুশীলন থাকা সত্ত্বেও আলিয়া রিয়াজ ও তার স্বামী ঘুরতে চলে গিয়েছিলেন। পরে একাদশ নির্বাচনের সময় ফাতিমা সানা আলিয়াকে বাদ দিতে চাইলেও ওয়াহাব রিয়াজ বাধা দেন।

বাংলাদেশের কাছে হারের পরে অধিনায়ক সানা নাকি প্রকাশ্যেই ওয়াহাব রিয়াজকে দায়ী করেন। তিনি অভিযোগ করেন, দলের শৃঙ্খলা রক্ষার বিষয়টি যথাযথভাবে অনুসরণ করা হয়নি।

এদিকে, দলের ভিতরে বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে এবং কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের সঙ্গে কোচিং স্টাফের সম্পর্কের অবনতিও ঘটে বলে প্রতিবেদনে উঠে এসেছে। ম্যাচের সময়ে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেননি ক্রিকেটাররা।

পাকিস্তান ক্রিকেটে এমন পরিস্থিতি নতুন নয়। ২০২৩ ও ২০২৪ সালের আইসিসি বিশ্বকাপেও পুরুষ দলের ব্যর্থতার সময় ড্রেসিংরুমে অশান্তির খবর প্রকাশিত হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

১০

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১১

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১২

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১৩

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৪

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৫

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৬

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৭

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৮

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৯

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

২০
X