স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৪:২৯ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৬, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের মাঝেই বড় সুখবর পেল বাংলাদেশ

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই সুখবর পেল বাংলাদেশ। গ্রুপ পর্বে সেরা চারে থেকে ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল। পাকিস্তানে পরবর্তী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, ২০২৬ আসরের দুই গ্রুপের শীর্ষ চারটি করে মোট আটটি দল পরবর্তী বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে। গ্রুপ ‘এ’ থেকে অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের পাশাপাশি গ্রুপ ‘বি’ থেকে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে। গ্রুপ পর্বের শেষ দিনে স্কটল্যান্ডকে নাটকীয় ম্যাচে হারিয়ে শ্রীলঙ্কা শেষ দল হিসেবে এই তালিকায় জায়গা করে নেয়।

শেষ ওভারে স্নায়ুচাপ সামলে জয় নিশ্চিত করে চামারি আতাপাত্তুর দল। স্বাগতিক হওয়ায় ২০২৮ বিশ্বকাপে পাকিস্তানের জায়গা আগে থেকেই নিশ্চিত।

২০২৬ সালের ৬ জুলাই নারী টি-টোয়েন্টি দলের র‌্যাঙ্কিং প্রকাশ করবে আইসিসি। সেই তারিখে র‌্যাঙ্কিংয়ের সর্বোচ্চ অবস্থানে থাকা দল দশম ও শেষ দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। বর্তমান র‌্যাঙ্কিং অনুযায়ী, সেই অবস্থানে রয়েছে আয়ারল্যান্ড। ফলে দশম দল হিসেবে আইরিশদের অবস্থান অনেকটা পাকা।

এদিকে ২০২৭ সালে শ্রীলঙ্কায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি নারী চ্যাম্পিয়ন্স ট্রফির দলগুলোর কাঠামোও চূড়ান্ত করেছে আইসিসি। স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে ৬ জুলাইয়ের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ পাঁচ দল এই টুর্নামেন্টে অংশ নেবে। বর্তমানে সেরা পাঁচে আছে—অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

হাতিয়ায় ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে উপকূল বিপর্যস্ত

যুক্তরাষ্ট্রের হামলার পর পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আরাগচির ফোনালাপ

অভিবাসনের ইতিহাস মূলত স্বপ্ন থেকে বাস্তবে গড়ে ওঠা সংগ্রামের ফলাফল

সিলেটে জেলা পরিষদের দেড় কোটি টাকার জমি উদ্ধার

বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

চট্টগ্রামে ৫৯ স্থানে এআই ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা

পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি

ফেনীর উত্তর আনন্দপুর যেন এক টুকরো ‘আর্জেন্টিনা’ 

এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে মেসি

১০

চট্টগ্রামে বন্যা ও ভূমিধসকবলিত এলাকা পরিদর্শনে যাবেন বিরোধীদলীয় নেতা

১১

হেরে যাওয়ায় ব্রাজিলের সমর্থকরা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী 

১২

‘ওয়ারিশ সূত্রে’ কে ইনকিলাব সেন্টারের দাবি করেছে, প্রশ্ন ওসমান হাদির বোনের

১৩

আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৪

বিশেষ ‘পেশাজীবী প্যাকেজ’ চালু করল টেলিটক

১৫

জিম্বাবুয়ের কাছে সিরিজ হার, অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে লজ্জায় ডুবল বাংলাদেশ

১৬

অপচিকিৎসায় পঙ্গুত্বের ঝুঁকিতে একাধিক নারী ও শিশু, তদন্তে প্রশাসন

১৭

স্থানীয় সরকারের চার প্রতিষ্ঠানের তথ্য চাইল ইসি

১৮

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

১৯

পে-স্কেলে হঠাৎ পরিবর্তন, ইনক্রিমেন্ট থেকে বেতন- যা যা বদল হচ্ছে

২০
X