স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ১০:০৮ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৪, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

কোহলির অর্ধশতকে প্রোটিয়াদের ১৭৭ রানের টার্গেট ভারতের

বিরাট কোহলি। ছবি : সংগৃহীত
বিরাট কোহলি। ছবি : সংগৃহীত

তারকারা জানেন কখন ফিরতে হয়! আসরজুড়ে ব্যর্থ ছিলেন তিনি। তবে ফর্মে ফেরার জন্য বেছে নিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের মঞ্চ। তার দুর্দান্ত অর্ধশতকে দক্ষিণ আফ্রিকাকে ১৭৭ রানের টার্গেট দিয়েছে ভারত।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে, কোহলির ক্যারিয়ারের ৩৮তম অর্ধশতকে ৭ উইকেটে ১৭৬ রান করে রোহিত শর্মার দল।

আগে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারের শুরুতে কেশভ মহারাজকে রিভার্স সুইপে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মারে রোহিত শর্মা। চতুর্থ বলে সাজঘরে ফেরেন ভারতীয় অধিনায়ক (৯)। সুইপ করতে গিয়ে স্কয়ার লেগে ক্লাসেনের হাতে ধরা পড়েন তিনি।

সেই সুইপ করতে গিয়ে ওভারের শেষ বলে আউট হন ঋষভ পান্তও (০)। উইকেটের পেছনে তার ক্যাচ নেন কুইন্টন ডি কক। দ্রুত ফিরে গেছেন সূর্যকুমার যাদবও (৩)। কাগিসো রাবাদার বলে ডিপ স্কয়ার লেগে ক্লাসেনের হাতে ধরা পড়েন ডানহাতি এই ব্যাটার।

দলীয় ৩৪ রানে সাজঘরে ফেরে টপ অর্ডারের তিন ব্যাটার। দ্রুত উইকেট হারানোয় অক্ষর প্যাটেলকে প্রমোশন দেওয়া হয়। অভিজ্ঞ কোহলিকে নিয়ে দলের বিপর্যয় কাটানোর পাশাপাশি বড় সংগ্রহের চেষ্টা করেন তিনি।

দুর্দান্ত ফর্ম নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে এসেছিলেন বিরাট কোহলি। আইপিএলে ১৪ ম্যাচে করেছিলেন ৭০৮। জেতেন সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার অরেঞ্জ ক্যাপ। এক সেঞ্চুরির সঙ্গে ছিল পাঁচ হাফসেঞ্চুরি।

তবে বিশ্ব মঞ্চে এই ফর্মটা ধরে রাখতে পারেননি তিনি। রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে নেমে শুরু থেকে তুলতে পারেননি ঝড়। ৭ ম্যাচে করেছিলেন মাত্র ৭৫ রান। সবশেষ ৯ টি-টোয়েন্টিতে ছিল না অর্ধশতক।

অবশেষে ফাইনালে জ্বলে উঠল তার ব্যাট। এ দিনে তাকে দেখা যায় ভিন্ন রূপে। মার্কো ইয়ারসেনের করা প্রথম ওভারে তিন বাউন্ডারি হাঁকান তিনি। সেই ওভারে আসে ১৫ রান।

৩৪ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। এমন সময় অক্ষর প্যাটেলকে নিয়ে ৫৪ বলে ৭২ রানের জুটি গড়েন ডানহাতি এই ব্যাটার। ৩১ বলে ৪৭ রান করে আউট হন অক্ষর। এরপর তুলে নেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম অর্ধশতক।

৫৯ বলে ৭৬ রানে আউট হন তিনি। ৬ বাউন্ডারি ও ২টি ছক্কা হাঁকান কোহলি। শেষ দিকে শিভম দুবে ১৬ বরে করেন ২৭ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১১

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১২

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১৩

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১৪

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১৫

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১৬

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৭

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৮

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৯

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

২০
X