কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০২:৫১ পিএম
আপডেট : ০৮ মে ২০২৬, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

আজ বিশ্ব গাধা দিবস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘তুই একটা গাধা!’ এই সম্বোধন শোনেনি, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কারণ কারও নির্বুদ্ধিতায় তাকে গাধা বলাটা আমাদের প্রতিদিনের অভ্যাসের মধ্যেই পরে। গাধা প্রাণীকে ভারতবর্ষে খুব একটা ব্যবহার করা হয় না। বিশেষ করে ঘোড়ার সঙ্গে তুলনা করে উপকারী প্রাণী গাধাকে সবসময় নিচু চোখেই দেখা হয়েছে।

কিন্তু আজ সেই গাধা নামক প্রাণীকেই উদযাপনের দিন— ‘বিশ্ব গাধা দিবস’! বানিয়ে বলছি? একদম না। ২০১৮ সালে প্রথম এই দিবস পালিত হয়। এরপর থেকে প্রতি বছরের ৮ মে সর্বজনীনভাবে পালন করা হচ্ছে বিশ্ব গাধা দিবস।

এই দিবসের শুরু করেন বিজ্ঞানী ও মরুভূমির প্রাণী গবেষক আর্ক রাজিক। তিনি একজন বিজ্ঞানী এবং মরুভূমির প্রাণী নিয়ে কাজ করেন। এক সময় তিনি বুঝতে পারেন গাধারা মানুষের জন্য যে পরিমাণ কাজ করে, সেই পরিমাণ স্বীকৃতি পাচ্ছে না। এজন্য তিনি একটি ফেসবুক গ্রুপ তৈরি করেন। তারপর সেখানে গাধাবিষয়ক বিভিন্ন তথ্য প্রচার করতে শুরু করেন।

‘গাধা’ শব্দটি হরহামেশাই ব্যবহার হয় মানুষের ক্ষেত্রেও। কেউ একটু বোকামি করলেই তাকে গাধার সঙ্গে তুলনা করতে ছাড়েন না অন্যরা। এমনকি যারা খুব বেশি পরিশ্রম করেন তাদের কাজকে অনেকেই বলেন গাধার খাটুনি খাটছে লোকটা। এ থেকেই বোঝা যায় এই প্রাণীটি কতটা পরিশ্রম করে মনিবের জন্য।

এই পরিশ্রমী প্রাণীটিকে তাই তো উৎসর্গ করা হয়েছে গোটা একটি দিন। এখন থেকে নিশ্চয়ই কেউ গাধা বললে আর রাগ হবে না।

গাধার দুটি প্রজাতি। উভয়ই আফ্রিকান বন্য গাধার উপপ্রজাতি এবং এগুলো হলো— সোমালি বন্য গাধা ও নুবিয়ান বন্য গাধা। ইতিহাস বলছে, ৪০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে মানব সেবার কাজ করছে গাধা।

মানুষের প্রয়োজনে ধারাবাহিকভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে প্রাণীটি। তারা দীর্ঘপথ ভ্রমণ করতে পারে। তারা শক্তিশালী এবং কঠোর পরিস্থিতিতেও নিজেকে মানিয়ে নিতে পারে। তাই তো এই প্রাণীটির কদর এত বেশি। যদিও কদর বলাটা খানিকটা ভুল হবে বৈকি! বলা যায় চাহিদা। তবে আজকের দিনটি প্রাণীটিকে ভালোবাসার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে বিতর্কের মুখে পড়লো শ্রদ্ধার 'ঈথা' সিনেমা

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী, অভিযুক্ত পলাতক

আলি খামেনির জানাজার আগে ইরানিদের উদ্দেশে গালিবাফের নতুন বার্তা  

১০

কুমিল্লার নতুন উপজেলা ‘বাঙ্গরা বাজার’

১১

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪

১২

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

১৩

স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড

১৪

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন- লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

১৫

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

১৬

কমলো এলপি গ্যাসের দাম

১৭

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

১৮

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

১৯

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

২০
X