কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় পর্যায়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী শুরু

প্রদর্শনী ঘুরে দেখছেন শিক্ষামন্ত্রী আ ন ম আনিছুল হক।
প্রদর্শনী ঘুরে দেখছেন শিক্ষামন্ত্রী আ ন ম আনিছুল হক।

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’-এর জাতীয় পর্যায়ের প্রদর্শনী। রোববার (২৮ জুন) শুরু হওয়া প্রদর্শনীতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত শিক্ষার্থী ও শিক্ষক দল উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করছে। কর্মসূচির লক্ষ্য সৃজনশীলতা, সমস্যা সমাধান সক্ষমতা এবং প্রযুক্তিনির্ভর চিন্তাকে উৎসাহিত করা।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় এ আয়োজন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’।

দেশের বিভিন্ন অঞ্চলের বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আয়োজন দুপুরে ঘুরে দেখেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার দুপুর ২টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের কথা রয়েছে। একই দিন দেশের ২৯ হাজার ৬২১টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হবে।

কর্মসূচি অনুযায়ী, অনুষ্ঠানে জেলা ও মহানগর পর্যায় থেকে নির্বাচিত সেরা ১০০টি দল তাদের স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করবে।

গত ১২ জুন দেশের ৫২১টি উপজেলা ও মহানগর শিক্ষা থানায় উপজেলা পর্যায়ের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে ৮ হাজার ২৯টি দলে মোট ২৭ হাজার ২০৪ জন শিক্ষার্থী এবং ১৬ হাজার ৫৮ জন শিক্ষক অংশ নেন। উপজেলা পর্যায় থেকে নির্বাচিত ৫৪৬টি দল ১৪ জুন জেলা পর্যায়ে তাদের স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে।

জাতীয় পর্যায়ের প্রদর্শনী থেকে সেরা ১০টি দলকে ট্রফি দেওয়া হবে। পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্য থেকে ‘সু-শিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার’ এবং শিক্ষার্থীদের মধ্য থেকে ‘উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার’ প্রদান করা হবে। নির্বাচিত শিক্ষকেরা ৩০ হাজার টাকা ও সনদপত্র এবং নির্বাচিত শিক্ষার্থীরা ২০ হাজার টাকা ও সনদপত্র পাবেন।

এদিকে একই অনুষ্ঠানে দেশের ২৯ হাজার ৬২১টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হবে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, এক হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসা।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী পাঁচ বছরে স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ এবং ’ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

দুই গোলের বিপরীতে লাল কার্ডের ড্রামা / ইকুয়েডরের বিদায়ে শেষ ষোলোয় মেক্সিকো

মাছের ঘেরে যুবকের মরদেহ, হত্যার অভিযোগ পরিবারের

অবশেষে আলোর মুখ দেখল নবম পে-স্কেল, বর্ধিত বেতন নিয়ে সুখবর

নকআউটের আগে সতর্ক স্কালোনি / ‘এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল’

গৌরবের ১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

ভারতে চলন্ত স্লিপার বাসে আগুন, নিহত ৭

টানা দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম

টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

১০

ঝড় থামতেই ইকুয়েডরের জালে তাণ্ডব চালাল মেক্সিকো, প্রথমার্ধেই দুই গোল

১১

সৌদিতে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা নির্ধারণ

১২

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

১৩

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে, মেসি না এমবাপ্পে

১৪

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

১৫

নামে ২০ শয্যা হাসপাতাল, নেই একটি বেডও

১৬

বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিদায় নিলেন ডাচ কোচ

১৭

আলোচনায় অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স

১৮

বিশ্বকাপে নতুন ইতিহাস / মেসির কাঁধে শ্বাস ফেলছেন এমবাপ্পে

১৯

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

২০
X