কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

ডিএনএ রহস্য উন্মোচনের পথিকৃৎ ক্রেইগ ভেন্টার মারা গেছেন

বিজ্ঞানী জে ক্রেইগ ভেন্টার। ছবি : সংগৃহীত
বিজ্ঞানী জে ক্রেইগ ভেন্টার। ছবি : সংগৃহীত

ডিএনএ রহস্য উন্মোচনে নেতৃত্ব দেওয়া খ্যাতনামা বিজ্ঞানী জে ক্রেইগ ভেন্টার ৭৯ বছর বয়সে মারা গেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ১৯৯৫ সালে প্রথমবারের মতো একটি ব্যাকটেরিয়ার পূর্ণ জিনোম ডিকোড উন্মোচনের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান ভেন্টার। এ সাফল্য জেনেটিক গবেষণায় নতুন যুগের সূচনা করে।

১৯৯৮ সালে প্রতিষ্ঠিত তার কোম্পানি সেলেরা জেনোমিক্স দ্রুত জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য ‘হোল-জিনোম শটগান সিকোয়েন্স’ পদ্ধতি ব্যবহার করে আলোচনায় আসে। এ প্রযুক্তির মাধ্যমে স্বল্প সময়ে জিনোমের বিভিন্ন অংশ বিশ্লেষণ করে পরে তা একত্রিত করা সম্ভব হয়।

এরপর মানব জিনোম উন্মোচনের ক্ষেত্রে ভেন্টারের নেতৃত্বাধীন দল প্রতিযোগিতায় নামে। ২০০৩ সালে প্রকল্পটি সম্পন্ন ঘোষণা করা হয়, যেখানে মানব জিনোমের প্রায় ৯২ শতাংশ উন্মোচন করা সম্ভব হয়েছিল। ভেন্টার তার গবেষণায় নিজস্ব ডিএনএ নমুনাও ব্যবহার করেছিলেন, যা বিষয়টিকে আরও আলোচিত করে তোলে।

তার কর্মজীবনের স্বীকৃতি হিসেবে ২০০৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে ন্যাশনাল মেডেল অব সায়েন্স প্রদান করেন।

সহকর্মীরা তাকে একই সঙ্গে প্রভাবশালী ও বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছেন। তবে বিজ্ঞান ও উদ্ভাবনে তার অবদান আধুনিক জেনেটিক্সের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১০

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১১

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১২

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৩

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৪

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৫

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৬

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৭

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৮

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৯

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

২০
X