কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৬, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ
ককরোচ জনতা পার্টির বিক্ষোভ

অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

আজকেও দিল্লিতে বিক্ষোভ করেছে ককরোচ জনতা পার্টি। ছবি : সংগৃহীত
আজকেও দিল্লিতে বিক্ষোভ করেছে ককরোচ জনতা পার্টি। ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আয়োজিত বিক্ষোভ কর্মসূচির মেয়াদ বাড়ানোর অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। তবে সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত তিনি আন্দোলনস্থল ছাড়বেন না।

শনিবার (২০ জুন) দ্বিতীয় দফার কর্মসূচিকে ঘিরে যন্তর মন্তর ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। বিভিন্ন স্থানে ব্যারিকেড বসানো হয় এবং রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশ ও প্রস্থান পথগুলোতে যানবাহন তল্লাশি চালানো হয়। খবর দ্য সানডে গার্ডিয়ানের।

পুলিশের পক্ষ থেকে বিক্ষোভকারীদের নির্ধারিত স্থান খালি করার নির্দেশ দেওয়া হলেও আন্দোলনকারীরা তাদের দাবি আদায়ে অনড় অবস্থান নিয়েছেন।

পুলিশের সিদ্ধান্ত ঘোষণার আগে অভিজিৎ দিপকে সমর্থকদের যন্তর মন্তরে যোগ দেওয়ার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেছিলেন যে কর্তৃপক্ষ কর্মসূচির সময় বাড়ানোর অনুমতি দেবে।

দিপকে বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণরা ন্যায়বিচারের আশায় এখানে এসেছে। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি এবং আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে চাই।’

তিনি আরও বলেন, সরকারের সঙ্গে আলোচনার পথ খোলা রয়েছে, তবে ‘একমাত্র শর্ত হলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে।’

আন্দোলনের অংশ হিসেবে সমর্থকদের ‘থালা ও চামচ’ নিয়ে আসার আহ্বান জানানো হয়েছিল। বিক্ষোভকারীরা থালা-চামচ বাজিয়ে স্লোগান দেন এবং শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা ও সংস্কারের দাবি জানান।

অনুমতি না বাড়ানো হলেও আন্দোলনকারীরা জানিয়েছেন, শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১০

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১১

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১২

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১৩

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৪

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৫

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৬

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৭

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৮

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৯

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

২০
X