কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ১২:৪৯ পিএম
আপডেট : ২২ মার্চ ২০২৬, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সুদানে হাসপাতালে ভয়াবহ হামলা, ১৩ শিশুসহ নিহত ৬৪

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সুদানের দারফুর অঞ্চলের একটি হাসপাতালে ভয়াবহ হামলায় অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৩ শিশু রয়েছে। এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গেব্রেয়াসুস জানান, শুক্রবার রাতে পূর্ব দারফুরের রাজধানী আল-দাইনের একটি শিক্ষণ হাসপাতালে এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে রোগী, দুই নারী নার্স ও এক পুরুষ চিকিৎসকও রয়েছেন। হামলায় আরও ৮৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে স্বাস্থ্যকর্মীরাও আছেন।

হামলার ফলে হাসপাতালটির শিশু, মাতৃত্ব ও জরুরি বিভাগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পুরো হাসপাতালটি অচল হয়ে পড়েছে এবং শহরের জরুরি চিকিৎসাসেবা বন্ধ হয়ে গেছে।

ডব্লিউএইচও জানায়, সুদানের চলমান সংঘাতে এখন পর্যন্ত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলায় দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ২০২৩ সালে শুরু হওয়া এই যুদ্ধে দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘর্ষ চলছে। এতে হাজার হাজার মানুষ নিহত, কোটি মানুষ বাস্তুচ্যুত এবং বড় ধরনের মানবিক সংকট তৈরি হয়েছে।

জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল এ হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ডব্লিউএইচও প্রধান বলেন, যুদ্ধের মধ্যে হাসপাতালের মতো স্থাপনায় হামলা মানবিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। তিনি দ্রুত সংঘাত কমিয়ে বেসামরিক মানুষ ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। সূত্র : আলজাজিরা

কালবেলা/পিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

১০

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

১১

৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

১২

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী

১৩

এমন নির্মম হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

১৪

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

১৫

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা

১৬

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

১৭

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন ক্লাব

১৮

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

১৯

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

২০
X