কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৮:৩৫ এএম
আপডেট : ১২ মে ২০২৬, ০৮:৪০ এএম
অনলাইন সংস্করণ

সুদানে ড্রোন হামলায় ৮৮০ জনের বেশি নিহত : জাতিসংঘ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সুদানে ড্রোন হামলায় অন্তত ৮৮০ বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

রোববার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক বলেন, এ সময় সংঘাতজনিত মোট মৃত্যুর ৮০ শতাংশেরও বেশি ড্রোন হামলার কারণে ঘটেছে।

তিনি সতর্ক করে বলেন, সংঘাতে জড়িত উভয়পক্ষের ড্রোন ব্যবহারের প্রবণতা বাড়ায় বর্ষাকালেও যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে। সাধারণত বর্ষার সময় স্থলযুদ্ধের গতি কমে যায়।

ভলকার টুর্ক সংঘাতরত পক্ষগুলোর কাছে অস্ত্র, বিশেষ করে উন্নত ড্রোন সরবরাহ বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জাতিসংঘ জানিয়েছে, সুদানের সেনাবাহিনী (এসএএফ) এবং র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) উভয়ই বাজার, হাসপাতাল, জ্বালানি ডিপো ও সরবরাহ পথসহ বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অন্তত ২৮টি বাজারে হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে অন্তত ১২ বার হামলা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ২০২৩ সালের এপ্রিল থেকে এখন পর্যন্ত সুদানে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ২১৭টি হামলার ঘটনায় ২ হাজার ৫২ স্বাস্থ্যকর্মী নিহত এবং আরও ৮১০ জন আহত হয়েছেন।

ডব্লিউএইচও গত মাসে সুদানকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক ও বাস্তুচ্যুতি সংকটের মুখে থাকা দেশ হিসেবে উল্লেখ করে। সংস্থাটির মতে, বর্তমানে দেশটিতে প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন, যার মধ্যে ২ কোটি ১০ লাখ মানুষের জরুরি স্বাস্থ্যসেবা দরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১০

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১১

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১২

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১৩

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১৫

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৬

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৭

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৮

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৯

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

২০
X