কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে চলমান ইবোলা প্রাদুর্ভাবের শুরুতেই বিপুল সংখ্যক স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার পূর্ব কঙ্গো থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের পরিচালক মারি রোজেলিন বেলিজায়ার জানান, গত ১৫ মে ইবোলা প্রাদুর্ভাব ঘোষণা হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৭৫ জন স্বাস্থ্যকর্মী ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

তিনি বলেন, ডিআর কঙ্গোতে স্বাস্থ্যকর্মীর সংখ্যা এমনিতেই সীমিত। এই পরিস্থিতিতে স্বাস্থ্যব্যবস্থা একটি বড় মূল্য দিচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রায় ৯০ শতাংশ ইবোলা রোগীর শুরুতে রক্তক্ষরণের লক্ষণ দেখা যায়নি। ফলে অনেকেই বাসায় থেকে নিজে নিজে চিকিৎসা নিয়েছেন, আবার কেউ কেউ স্থানীয় ওঝা বা ঐতিহ্যবাহী চিকিৎসকদের শরণাপন্ন হয়েছেন।

কঙ্গোর স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান প্রাদুর্ভাবে এখন পর্যন্ত প্রায় ৯০০ জনের ইবোলা সংক্রমণ নিশ্চিত হয়েছে, যার মধ্যে ২৩২ জন মারা গেছেন। আক্রান্তদের সংখ্যা তিনটি প্রদেশের ৩৩টি স্বাস্থ্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

প্রাদুর্ভাব শুরুর এক মাসেরও বেশি সময় পরও রোগ প্রতিরোধ কার্যক্রমে জনসাধারণের অনীহা ও প্রতিরোধ বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বেলিজায়ার বলেন, একাধিক এলাকায় নতুন সংক্রমণ শনাক্ত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ গ্রহণ জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১০

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১১

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১২

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৩

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৪

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৫

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৬

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৭

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৮

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

২০
X