কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১২:০৬ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

নতুন নিরাপত্তা চুক্তি করল অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া নতুন এক নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী, দুই দেশের মধ্যে কেউ বা উভয়ই যদি নিরাপত্তা হুমকির মুখে পড়ে, তবে তারা একে অপরের সঙ্গে শলাপরামর্শ ও সমন্বিত পদক্ষেপ নিতে পারবে।

বুধবার সিডনিতে এক যৌথ সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো এ চুক্তির ঘোষণা দেন।

আলবানিজ বলেন, যদি আমাদের দুই দেশের কোনো একটির নিরাপত্তা হুমকির মুখে পড়ে, তাহলে এককভাবে বা যৌথভাবে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, তা আমরা আলোচনা করব।

তিনি আরও বলেন, এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার ঘনিষ্ঠ সহযোগিতা অপরিহার্য।

নতুন এ চুক্তি আগের নিরাপত্তা চুক্তিগুলোর চেয়ে বেশি বিস্তৃত। এতে দুই দেশের মধ্যে নিয়মিত নিরাপত্তা সংলাপের অঙ্গীকার রাখা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রাবোয়ো সুবিয়ান্তো বলেন, দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করাই এ চুক্তির মূল লক্ষ্য। আমরা সম্পর্ককে আরও দৃঢ় ও সুরক্ষিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রথম নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল প্রায় ৩০ বছর আগে। নতুন এই চুক্তি দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রা দেবে বলে মনে করা হচ্ছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন যে ক্লাব

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

‘ফেসবুকের ভেরিফায়েড’ ব্যাজ পেতে সেলিব্রিটি হওয়া লাগবে না, পাবেন ফ্রিতে

মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

১০

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

১১

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

১২

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

১৩

হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথির

১৪

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

১৫

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

১৬

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

১৭

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

১৮

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

১৯

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

২০
X