কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে সিঙ্গাপুরে ১১ বাংলাদেশি গ্রেপ্তার

সিএনবির অভিযান। ছবি : সংগৃহীত
সিএনবির অভিযান। ছবি : সংগৃহীত

সিঙ্গাপুরে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ১২ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১১ বাংলাদেশি রয়েছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) দ্য স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সিঙ্গাপুরের উডল্যান্ডস এলাকার একটি ডরমিটরিতে পরিচালিত অভিযানে মাদক সম্পর্কিত বিভিন্ন অভিযোগে ১২ অভিবাসী শ্রমিককে গ্রেপ্তার করেছে সেন্ট্রাল নারকোটিকস ব্যুরো (সিএনবি)। গ্রেপ্তারদের মধ্যে ১১ বাংলাদেশি এবং একজন মিয়ানমার নাগরিক।

সিএনবি জানিয়েছে, তাদের মধ্যে ৩৪ বছর বয়সী এক বাংলাদেশিকে মাদক পাচার ও মাদক সেবনের সন্দেহে আটক করা হয়েছে।

বেশ কয়েকটি সংস্থা যৌথভাবে চার ঘণ্টার এ অভিযানে অংশ নিয়েছে। এর মধ্যে সিএনবি, হেলথ সায়েন্সেস অথরিটি, ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি, মিনিস্ট্রি অব ম্যানপাওয়ার এবং পুলিশ রয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে সংস্থাটির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযান শুরু করা হয়। অভিযানে একটি রুমে চার অভিবাসী শ্রমিককে হাতকড়া পরিয়ে বসিয়ে রাখতে দেখা যায়। এ সময় কর্মকর্তারা তাদের ব্যাগ, পোশাক, লাগেজ তল্লাশি করেন। পরে পঞ্চম ব্যক্তিকে একই রুমে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

এরপর আরেক রুমে কর্মকর্তারা আরেক শ্রমিককে আটক করেন এবং গ্লাস বোতল, কাট স্ট্র, রাবার টিউবসহ সন্দেহজনক মাদক সরঞ্জাম উদ্ধার করেন। অভিযানে তাদের মূল্যবান সামগ্রী স্বচ্ছ ব্যাগে ভরে জব্দ করা হয়। ডরমিটরির অন্য শ্রমিকরা দরজা ও করিডোর থেকে উদ্বেগ নিয়ে ঘটনাটি দেখতে থাকেন। পরে রাত ১টা ২০ মিনিটের দিকে গ্রেপ্তার ১২ জনকে তদন্তের জন্য গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।

সিএনবির এনফোর্সমেন্ট জে ডিভিশনের ডেপুটি কমান্ডিং অফিসার সুপারিনটেনডেন্ট জ্যান্থাস টং হিয়েং জি বলেন, মাদক সিঙ্গাপুরের কোনো সম্প্রদায়, কর্মক্ষেত্র বা ডরমিটরিতে স্থান পাবে না। আমরা কঠোর অবস্থান বজায় রাখব।

সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৪ সালে মোট তিন হাজার ১১৯ জন মাদক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আর ২০২৩ সালে ৩ হাজার ১২২ জনকে গ্রেপ্তার করা হয়। তবে এ প্রতিবেদনে গ্রেপ্তার ব্যক্তিদের জাতীয়তা উল্লেখ করা হয়নি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, অভিযুক্তকে গণপিটুনি

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহৃত, গ্রেপ্তার ৪

জালিয়াতির পুরোনো মামলায় হরিদাসের এক বছরের সাজা কার্যকর

দাবানলের ঝুঁকিতে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি

অবৈধ ইসরায়েলি বসতি থেকে আমদানি নিষিদ্ধ করবে নেদারল্যান্ডস

শাকিবের নতুন মিশন ‘নিঃস্ব’, ফিরছে ‘বরবাদ’ জুটি

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

খাসলত ভালো না হওয়ায় তাদের সঙ্গে এমনটা ঘটে: জুলকারনাইন সায়ের

সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ

১০

ইউক্রেনের হামলায় এক সপ্তাহে শিশুসহ ৭০ রুশ নাগরিক নিহত

১১

চোর সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন যুবকের

১২

প্রতি শনিবার এক ঘণ্টা পরিচ্ছন্নতায় দিন, বদলে যাবে চট্টগ্রাম: চসিক মেয়র

১৩

পলিথিনের ঝুপড়িতে প্রতিবন্ধী মা-মেয়ের মানবেতর জীবন

১৪

আইইউবিএটিতে নবীন নার্সিং শিক্ষার্থীদের পেশাগত শপথ গ্রহণ 

১৫

‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন ট্রাইব্যুনালের বিচারকরা

১৬

স্পেনে ভূমিকম্প অনুভূত

১৭

চীনের ইউনানে ৫.০ মাত্রার ভূমিকম্প

১৮

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

১৯

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা

২০
X