কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩ এএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:১১ এএম
অনলাইন সংস্করণ

জাপানে ভূমিকম্পের সর্বশেষ অবস্থা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে সোমবার (৮ ডিসেম্বর) রাতে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩০ জন আহত হয়েছেন। ভূমিকম্পের পর হাজারো মানুষকে ঘর ছাড়তে বাধ্য হয়। খবর বিবিসির।

জাপান আবহাওয়া সংস্থা জানায়, স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে, ৫০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়। উপকূলে প্রায় ৭০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ দেখা গেছে।

দুর্যোগের পর কয়েক হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং কিছু ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে আরও শক্তিশালী আফটারশক হতে পারে—সেজন্য জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ক্ষতিগ্রস্ত এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, আসবাবপত্র ঠিকভাবে বেঁধে রাখুন এবং কম্পন অনুভব করলেই দ্রুত নিরাপদ স্থানে সরে যান।

রয়টার্স জানিয়েছে, প্রায় ৯০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। আওমোরি প্রিফেকচারে প্রায় ২ হাজার ৭০০ বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। উত্তর-পূর্ব উপকূলে কিছু রেলসেবা বন্ধ করেছেন ইস্ট জাপান রেলওয়ে কর্তৃপক্ষ।

জাপান সরকার জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ সেল গঠন করেছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলমান বলে জানিয়েছেন সরকারের প্রধান মুখপাত্র মিনোরু কিহারা।

বিদ্যুৎ কোম্পানি তোহোকু ইলেকট্রিক পাওয়ার জানায়, হিগাশিদোরি ও ওনাগাওয়া পারমাণবিক কেন্দ্রে কোনো সমস্যা দেখা যায়নি। ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রেও কোনো অনিয়ম পাওয়া যায়নি।

ভূমিকম্পপ্রবণ দেশ জাপানে প্রতিবছর প্রায় ১ হাজার ৫০০ ভূমিকম্প হয়। বিশেষজ্ঞদের মতে, আগামী ৩০ বছরে নানকাই ট্রাফ অঞ্চলে আরও বড় ভূমিকম্পের সম্ভাবনা ৬০-৯০ শতাংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১০

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১১

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১২

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৩

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৬

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৭

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৮

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৯

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

২০
X