কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০২:০৫ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

নিজেদের পরাজয়কে চুক্তি বলবেন না, যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

ইব্রাহিম যুলফাকারি। ছবি : সংগৃহীত
ইব্রাহিম যুলফাকারি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে কড়া সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম যুলফাকারি বলেছেন, নিজেদের পরাজয়কে কোনোভাবেই চুক্তি হিসেবে তুলে ধরা উচিত নয়। খবর প্রেসটিভির।

বুধবার দেওয়া এক বিবৃতিতে ইব্রাহিম দাবি করেন, যে সামরিক শক্তি নিয়ে যুক্তরাষ্ট্র গর্ব করত, তা এখন কৌশলগত পরাজয়ে পরিণত হয়েছে। তার ভাষায়, বিশ্বের স্বঘোষিত পরাশক্তি যদি এই পরিস্থিতি থেকে বের হতে পারত, তবে এতক্ষণে বেরিয়ে যেত।

এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার ৪৮ ঘণ্টার আলটিমেটাম থেকে সরে দাঁড়ান। এর আগে ইরান সতর্ক করেছিল, তাদের অবকাঠামোয় হামলা হলে পুরো অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে এবং চলমান সংঘাতের সমাধানের পথ খোঁজা হচ্ছে।

তবে তেহরানের একটি সূত্র জানায়, ওয়াশিংটনের সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি।

যুলফাকারি আরও বলেন, প্রতিশ্রুতির যুগ শেষ। এখন বিশ্বে দুটি অবস্থান সত্য ও মিথ্যা। যারা স্বাধীনতার পক্ষে, তারা প্রচারণায় বিভ্রান্ত হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১০

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১১

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১২

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১৩

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৪

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১৫

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১৬

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১৭

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৯

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

২০
X