স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

এমবাপে, মেসি ও ইয়ামাল। ছবি : সংগৃহীত
এমবাপে, মেসি ও ইয়ামাল। ছবি : সংগৃহীত

দীর্ঘ চার বছরের অপেক্ষা শেষে আবারও শুরু হলো ফিফা বিশ্বকাপ। কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভবিষ্যদ্বাণী। এখনও পর্যন্ত কয়েকটি হেভিওয়েট দল যাত্রা শুরু করেনি। যে তালিকায় রয়েছে আর্জেন্টিনা, ফ্রান্স এবং স্পেন। ৪৮ দলের বিশ্বকাপে একাধিক দলের খেতাব জয়ের সম্ভাবনা রয়েছে।

আর এই তালিকায় রয়েছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, রানার্স ফ্রান্স এবং শক্তিশালী স্পেন। একাধিক চ্যালেঞ্জার রয়েছে। কিন্তু ১৯ জুলাইয়ের রাতে শেষ হাসি কে হাসবে? চারটে এআই চ্যাট বটসকে একই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল। সবাই একই দলের নাম নেয়। এই তালিকায় ছিল চ্যাট জিপিটি, ক্লাউড এআই, গুগল জেমিনি এবং কো পাইলট। প্রত্যেককেই একই প্রম্পট দেওয়া হয়। জিজ্ঞেস করা হয়, কে ফিফা বিশ্বকাপ ২০২৬ জিতবে? সবাই স্পেনের নাম নেয়। দ্বিতীয় স্থানে ফ্রান্স।

চ্যাট জিপিটি জানায়, ‘পরিসংখ্যানের বিচারে এই মুহূর্তে যদি কোনও দলকে বেছে নিতে হয়, সেক্ষেত্রে ফেভারিট স্পেন।’ গুগল জেমিনাই বলে, ‘বর্তমান পরিসংখ্যানে সবচেয়ে এগিয়ে স্পেন। ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ফ্রান্স।’ ক্লাউড অ্যাপের সঙ্গে ভবিষ্যদ্বাণী মিলে যায় প্রথম দুইয়ের। ক্লাউড জানায়, ‘এই মুহূর্তে ২০২৬ ফিফা বিশ্বকাপ জেতার সম্ভাবনা স্পেনের। কিছুটা ফ্রান্সের থেকে এগিয়ে। ৪৮ দলের মধ্যে ওদের সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রতিভাবান দলে লামিন ইয়ামাল রয়েছে। তবে টুর্নামেন্ট সবে শুরু হয়েছে। অনেক অনিশ্চয়তা রয়েছে।’

কো পাইলটও এই ভবিষ্যদ্বাণীতে সায় দেয়। জানায়, ‘সম্প্রতি বেটিং মার্কেট, ডেটা মডেল, র‍্যাঙ্কিয়ের বিচারে নির্দিষ্ট একটা দলকে ফেভারিট বাছা যায় না। তবে একটা দলের সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটা স্পেন। তাদের ১৬-১৭ শতাংশ সুযোগ রয়েছে। যা সর্বোচ্চ। শক্তিশালী দলের পাশাপাশি ইউরো চ্যাম্পিয়ন।’

অর্থাৎ, সবকিছু বিচার করে দেখা যাচ্ছে, এআইয়ের জগতে বিশ্বকাপ জয়ের দৌড়ে সব ঠিক এগিয়ে স্পেন। কিন্তু এখনও বিশ্বমঞ্চে নামেননি ইয়ামালরা। আজ সোমবার রাতে স্পেনের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ আনকোরা কেপ ভার্দে। জার্মানির মতো বিশাল জয় দিয়ে কি শুরু করতে পারবে ইউরোপ সেরারা?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মুক্ত হরমুজ প্রণালি, পার হচ্ছে এলএনজি জাহাজ 

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১০

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১১

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১২

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৪

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৫

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৬

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৭

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৮

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

২০
X