কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চলমান অস্থির পরিস্থিতিতে যেসব গ্রাহক সঞ্চয় ও আমানত হিসাব মেয়াদ শেষের আগেই ভেঙেছেন তাদের জন্য সুখবর দিয়েছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সাত কর্মদিবসের মধ্যে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা হিসাব পুনরায় চালু করলে প্রি-ম্যাচিউর নগদায়নের কারণে আরোপিত সব ধরনের খরচ ও আর্থিক ক্ষতি মওকুফ করা হবে।

সোমবার (১৫ জুন) ব্যাংকের এক বিশেষ নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, ১ জুন থেকে ১৫ জুন সময়ের মধ্যে যেসব গ্রাহক MTDRA, MSB, MMPDS এবং MSSA হিসাব প্রি-ম্যাচিউর অবস্থায় বন্ধ বা নগদায়ন করেছেন এবং এর ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা আগামী সাত কর্মদিবসের মধ্যে একই ধরনের হিসাব পুনরায় চালু করতে পারবেন।

এসব গ্রাহকের প্রি-ম্যাচিউর নগদায়নের কারণে যে খরচ, চার্জ বা আর্থিক ক্ষতি হয়েছে, তা সম্পূর্ণ মওকুফ করা হবে বলেও জানিয়ে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। নোটিশে আরও বলা হয়, পাশাপাশি হিসাবগুলোকে নতুন হিসাব হিসেবে নয়, বরং চলমান হিসাব হিসেবে গণ্য করা হবে। ফলে গ্রাহকরা আগের আমানতের ধারাবাহিক সুবিধা ফিরে পাবেন।

গ্রাহকদের অযথা গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে প্রয়োজনীয় তথ্যের জন্য সংশ্লিষ্ট শাখা ও ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।

ব্যাংকটির কর্মকর্তাদের মতে, গ্রাহকবান্ধব এ উদ্যোগের ফলে প্রি-ম্যাচিউর নগদায়নের কারণে ক্ষতিগ্রস্ত অনেক গ্রাহক পুনরায় তাদের আমানত হিসাব চালু করতে আগ্রহী হবেন এবং এতে ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় হবে।

উল্লেখ্য, ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতায় গ্রাহকদের মাঝে আস্থার সংকট তৈরি হয়েছে এবং তারা ব্যাপক হারে আমানত তুলে নিচ্ছেন। জুনের প্রথম ৯ দিনেই গ্রাহকেরা ব্যাংকটি থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা তুলে নিয়েছেন, যার ফলে ব্যাংকটিতে তীব্র তারল্য সংকট দেখা দিয়েছে। অতিরিক্ত টাকা তোলার চাপের কারণে অনেক এটিএম বুথ এবং শাখায় সাময়িকভাবে নগদ টাকার সংকট তৈরি হয়েছিল।

মে মাসের শেষে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার পর ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে বিক্ষোভ শুরু হয়। সংকটের মুখে ১৫ জুন বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল করে কেন্দ্রীয় ব্যাংকের একজন নির্বাহী পরিচালককে দায়িত্ব দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যার অভিযোগ

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১০

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৩

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১৪

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৫

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৬

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৮

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৯

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

২০
X