শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৮:৪৯ এএম
আপডেট : ১৪ মে ২০২৬, ০৯:৩৮ এএম
অনলাইন সংস্করণ

বেইজিংয়ে শি-ট্রাম্প বৈঠক শুরু

ট্রাম্পকে স্বাগত জানান শি। ছবি : সংগৃহীত
ট্রাম্পকে স্বাগত জানান শি। ছবি : সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত বৈঠক বেইজিংয়ে শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্বাগত অনুষ্ঠান শেষে দুই নেতা বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে প্রবেশ করেন। সেখানেই বৈঠকটি হচ্ছে।

এর আগে স্বাগত অনুষ্ঠানের শুরুতে বাজানো হয় যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত ‘দ্য স্টার-স্প্যাংলড ব্যানার’। এরপর ট্রাম্পকে সম্মান জানিয়ে ২১ বার তোপধ্বনি দেওয়া হয়।

তোপধ্বনির সময় ট্রাম্পকে স্যালুট দিতে দেখা যায়। পাশে লাল ও সোনালি সাজসজ্জার মঞ্চে দাঁড়িয়ে ছিলেন শি জিনপিং। পরে বাজানো হয় চীনের জাতীয় সংগীত।

অনুষ্ঠানে রঙিন পোশাক পরা চীনের কয়েক ডজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী দুই দেশের পতাকা ও ফুল নাড়িয়ে অতিথিদের স্বাগত জানায়।

বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনীতির এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কারণ বাণিজ্য থেকে শুরু করে তাইওয়ান, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালি; সবচেয়ে স্পর্শকাতর বৈশ্বিক ইস্যুগুলোই আলোচনার টেবিলে উঠতে যাচ্ছে।

বেইজিং যাওয়ার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ আলোচনা করবেন এবং সেখানে ইরান ইস্যু গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে তার ভাষায়, সফরের মূল কেন্দ্রবিন্দু থাকবে বাণিজ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

১০

রিজার্ভ আরও বাড়ল

১১

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

১২

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

১৩

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

১৪

রাত পোহালেই শিল্পী সমিতির ভোট, মুখোমুখি দুই প্যানেল

১৫

স্কুল ফিডিংয়ে ‘নষ্ট খাবার’ দিল ঠিকাদার, শোকজ খেলেন প্রধান শিক্ষক!

১৬

আজীবন বিএনপি করে মরতে চান নরসিংদী জেলা আ.লীগের উপদেষ্টা

১৭

গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত

১৮

যুবককে বুকে ঘুষি দিয়ে হত্যার অভিযোগে আটক ১

১৯

নতুন ভিসানীতির অনুমোদন

২০
X