কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ১০:০৮ এএম
আপডেট : ১৪ মে ২০২৬, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র ও চীন, একে অন্যের কাছ থেকে কী কী কেনে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্র ও চীন বিশ্বের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার। ২০২৫ সালে দুই দেশের মধ্যে ৫০০ বিলিয়ন ডলারের বেশি পণ্যের লেনদেন হয়েছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর পাল্টাপাল্টি শুল্ক আরোপের কারণে এই বাণিজ্যে চাপ তৈরি হয়েছে। খবর আলজাজিরার।

বর্তমানে চীন থেকে আমদানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের গড় কার্যকর শুল্ক প্রায় ৩১ দশমিক ৬ শতাংশ বলে জানিয়েছে পেন ওয়ারটন বাজেট মডেল।

অন্যদিকে চীন যুক্তরাষ্ট্রের জ্বালানি ও কৃষিপণ্যের ওপর একাধিক শুল্ক আরোপ করেছে। এর মধ্যে সব মার্কিন আমদানির ওপর ১০ শতাংশ সাধারণ শুল্ক রয়েছে। পাশাপাশি নির্দিষ্ট কিছু পণ্যে অতিরিক্ত শুল্কও বসানো হয়েছে। যেমন প্রোপেন ও ইথেনে ১১ শতাংশ এবং গরুর মাংসে ৭৭ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে।

তবুও যুক্তরাষ্ট্র এখনো চীনের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। আর যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে চীন রয়েছে তৃতীয় অবস্থানে, মেক্সিকো ও কানাডার পরে।

২০২৪ সালে যুক্তরাষ্ট্র চীন থেকে ৪৫৩ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। এর মধ্যে প্রধান ছিল :

  • যন্ত্রপাতি ও বৈদ্যুতিক মেশিনারি: ২১২ বিলিয়ন ডলার
  • খেলনা, বিছানাপত্র ও আসবাবসহ বিভিন্ন পণ্য: ৫৭ দশমিক ৯ বিলিয়ন ডলার
  • বস্ত্রপণ্য: ৩১ দশমিক ৯ বিলিয়ন ডলার

একই বছরে চীন যুক্তরাষ্ট্র থেকে ১৪৫ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। প্রধান পণ্যগুলো ছিল :

  • যন্ত্রপাতি ও বৈদ্যুতিক মেশিনারি: ৩০ দশমিক ৮ বিলিয়ন ডলার
  • জ্বালানি, তেল ও সংশ্লিষ্ট খনিজপণ্য: ২৪ দশমিক ১ বিলিয়ন ডলার
  • রাসায়নিক পণ্য: ১৮ দশমিক ২ বিলিয়ন ডলার

দুই দেশের মধ্যে শুল্কযুদ্ধ চললেও পারস্পরিক নির্ভরশীলতার কারণে বাণিজ্য সম্পর্ক এখনো বৈশ্বিক অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হয়ে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসম্মুখে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন উন্মোচন

দুই গোল খেয়ে সুইস-ঝড়ে বিপর্যস্ত আলজেরিয়া

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

সতীর্থদের সঙ্গে তল্লাশির মুখে মেসিও, ব্যাগ থেকে লাইটার নিয়ে গেল পুলিশ

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন

গভীর রাতে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

বগুড়ায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

সুমাইয়ার কান্না থামাবে কে? 

পরীক্ষাকেন্দ্রের বাইরে তৈরি হচ্ছে শেড, শৃঙ্খলায় থাকছে স্কাউট-বিএনসিসি 

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১০

জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

১১

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

১২

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

১৩

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

১৪

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

১৫

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

১৬

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

১৭

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

১৮

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৯

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

২০
X