কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৯:২১ এএম
আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১০:১০ এএম
অনলাইন সংস্করণ

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার ব্যক্তিগত অর্থ-সম্পদের দেখভাল করে তার ছেলে এরিক ট্রাম্প। সম্প্রতি প্রকাশিত আর্থিক বিবরণীতে ২০২৫ সালে ট্রাম্পের ২ বিলিয়ন ডলারেরও বেশি আয়ের তথ্য সামনে আসার পর তিনি এ মন্তব্য করেন।

সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তার অর্থ বড় আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয় এবং এরিক ট্রাম্প সেগুলো তদারকি করে। তিনি বলেন, আমার ছেলে এরিক এগুলো দেখাশোনা করে। আমি এসব বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলি না। এগুলো সেমি-ব্লাইন্ড ট্রাস্ট বা ব্লাইন্ড ট্রাস্টের মাধ্যমে বিনিয়োগ করা হয়।

হোয়াইট হাউস আগেও জানিয়েছিল, ট্রাম্পের আর্থিক বিষয়গুলো তার সন্তানরাই পরিচালনা করে। এবার ট্রাম্প স্পষ্ট করে জানান, এ দায়িত্ব মূলত এরিক ট্রাম্প পালন করছে।

এদিকে ট্রাম্পের প্রকাশিত আর্থিক বিবরণী নিয়ে স্বার্থের সংঘাত ও প্রেসিডেন্ট পদ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে হোয়াইট হাউস এসব অভিযোগ অস্বীকার করে কোনো ধরনের অনিয়মের কথা নাকচ করেছে।

আর্থিক বিবরণী অনুযায়ী, ট্রাম্প-সমর্থিত ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালের টোকেন বিক্রি থেকে প্রায় ৫১৫ মিলিয়ন ডলার এবং প্রতিষ্ঠানটির হোল্ডিং কোম্পানির ইকুইটি বিক্রি থেকে আরও ৬৫ মিলিয়ন ডলার আয় হয়েছে। এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘এতে কোনো অবৈধ বা ভুল কাজ হয়নি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতার পদত্যাগ

৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

‘থামাতে হলে আমাকে মেরেই ফেলুন’, মমতার কড়া হুঁশিয়ারি

খামেনির মহাপ্রয়াণ মুসলিম উম্মাহর ঐক্যের মূল শক্তি: পেজেশকিয়ান

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ আদর্শ স্কুল চ্যাম্পিয়ন

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা?

১০

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

১১

কানাডার স্বপ্ন ভেঙে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

১২

কেপ ভার্দে যেতে কি বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে?

১৩

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

১৪

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

১৫

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

১৬

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

১৯

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

২০
X