কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের একটি প্রতিনিধিদল সুইজারল্যান্ড সফরে যাচ্ছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই। সম্প্রতি স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি যথাযথভাবে বাস্তবায়ন করছে কি না, তা নিশ্চিত করতেই তাদের এই যাত্রা।

এসমাইল বাঘাই বলেন, ‘এই সফরের মূল উদ্দেশ্য হলো অপর পক্ষের প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন অনুসরণ করা এবং সে বিষয়ে প্রয়োজনীয় অগ্রগতি নিশ্চিত করা।’ খবর আল জাজিরার।

তিনি বলেন, অতীতে প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে। তাই চুক্তি বাস্তবায়নের পর্যায়ে ইরান তার দাবির বিষয়ে কঠোর ও দৃঢ় অবস্থানে থাকবে।

বাঘাই জানান, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী প্রতিনিধিদলটির গতকাল সুইজারল্যান্ড যাওয়ার কথা ছিল। তবে দুই দেশের প্রেসিডেন্ট ডিজিটাল পদ্ধতিতে অন্তর্বর্তীকালীন চুক্তিতে স্বাক্ষর করায় ওই বৈঠক আয়োজনের প্রয়োজনীয়তা আর ছিল না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরু হওয়ার আগে অন্তর্বর্তীকালীন চুক্তির কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা বাস্তবায়ন করা প্রয়োজন। কিন্তু বর্তমানে সেই অগ্রগতি দেখা যাচ্ছে না।

তিনি বলেন, ‘এই সফর ও আলোচনার মাধ্যমে আমরা অপর পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য চাপ প্রয়োগ করব। পাশাপাশি তারা কীভাবে এসব প্রতিশ্রুতি কার্যকর করতে চায় সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাইব।’

ইরান বলছে, চুক্তির শর্ত বাস্তবায়নের অগ্রগতি সন্তোষজনক না হলে চূড়ান্ত সমঝোতার পথে এগোনো কঠিন হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X