বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

‘বাবার ডায়েরি’ নাটকের একটি দৃশ্য । ছবি- সংগৃহীত
‘বাবার ডায়েরি’ নাটকের একটি দৃশ্য । ছবি- সংগৃহীত

বাবা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ‘বাবার ডায়েরি’। পারিবারিক, সামাজিক ও অনুপ্রেরণামূলক গল্পে নির্মিত এ নাটকে বাবার চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম। তার চরিত্রের নাম আনিস; যে নিজের সুখ-দুঃখ, অনুভূতি ও না বলা কথাগুলো লিখে রাখে একটি ডায়েরির পাতায়। জীবনের শেষ সময়ে এসে নিজের সন্তান ও পুত্রবধূর অবহেলা, উপেক্ষা ও মানসিক কষ্টের মুখোমুখি হয় সে।

নাটকের গল্পে দেখা যাবে, ব্যক্তিগত ব্যস্ততা আর নিজেদের ভবিষ্যতের চিন্তায় বাবার কাছ থেকে ধীরে ধীরে দূরে সরে যায় ছেলে আরমান। একসময় অভিমান নিয়ে বৃদ্ধাশ্রমে চলে যায় আনিস। এরপর এমন কিছু ঘটনা ঘটে, যা বদলে দেয় আরমানের জীবন। বাবার মৃত্যুর পর তার ডায়েরির পাতায় লুকিয়ে থাকা ত্যাগ, মমতা ও নিঃস্বার্থ ভালোবাসার গল্প আবিষ্কার করে সে। কিন্তু তখন বাবার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আর থাকে না।

'বাবার ডায়েরি' নাটকে মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ববোধ, ভালোবাসা ও সম্মানের বার্তা তুলে ধরতে চেয়েছেন নির্মাতা সম্রাট চৌধুরী। আজিজুল হাকিমের সঙ্গে এতে আরও আছেন জুনায়েদ বোগদাদি, মিষ্টি ঘোষ প্রমুখ। বাবা দিবস উপলক্ষে আজ সিনেপ্লাস স্টুডিও ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে নাটকটি। এর মধ্য দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করবে সিনেপ্লাস স্টুডিও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X