কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১০:৪৪ এএম
আপডেট : ২০ জুলাই ২০২৬, ১১:১০ এএম
অনলাইন সংস্করণ

ফুড ডেলিভারিম্যান জিতে নিলেন চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চীনের একজন খাবার ডেলিভারি কর্মী ওয়াং জিবিং তার কবিতার জন্য দেশটির অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার লু শুন সাহিত্য পুরস্কার পেয়েছেন। খবর বিবিসির।

৫৬ বছর বয়সী ওয়াং প্রায় ২০১৯ সাল থেকে খাবার ডেলিভারির কাজ করছেন। কাজের ফাঁকে কাগজের টুকরোয় লেখা তার কবিতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত লেখা ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে।

তার কবিতার সংকলন ‘লো ফ্লাইট’ ডেলিভারি কর্মীদের দৈনন্দিন সংগ্রাম ও জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেছে। এ বইয়ের জন্যই তিনি এই পুরস্কার পান।

চীনের আধুনিক সাহিত্যের জনক হিসেবে পরিচিত লেখক লু শুনের নামে দেওয়া এই পুরস্কার। এটি দেশটির অন্যতম সম্মানজনক সাহিত্য স্বীকৃতি।

ওয়াং দরিদ্র পরিবারের কারণে কিশোর বয়সেই পড়াশোনা ছেড়ে দেন। এরপর নির্মাণকাজ, বর্জ্য সংগ্রহ ও রাস্তায় পণ্য বিক্রিসহ নানা ধরনের কাজ করেছেন। তবে পড়াশোনা ও লেখালেখির প্রতি তার আগ্রহ সব সময় ছিল।

গত এক দশক ধরে তিনি নিজের লেখা কবিতা ও প্রবন্ধ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে আসছেন। ২০২২ সালে তার লেখা ‘ম্যান ইন আ হারি’ নামে একটি কবিতা ব্যাপক জনপ্রিয়তা পায়। কবিতাটি ২০১৯ সালের একটি বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা, যখন ভুল ঠিকানার কারণে একটি খাবার পৌঁছে দিতে তাকে দীর্ঘ সময় ভোগান্তিতে পড়তে হয়েছিল।

২০২৩ সালে তার প্রথম কবিতার বই প্রকাশিত হয়। আর ২০২৪ সালে প্রকাশিত ‘লো ফ্লাইট’ বইটি তৈরি হয়েছে প্রায় ২০০ জন ডেলিভারি কর্মীর অভিজ্ঞতা নিয়ে।

পুরস্কার পাওয়ার পরও চাকরি ছাড়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ওয়াং। তিনি বলেন, এই কাজ তাকে সাধারণ মানুষের জীবন কাছ থেকে দেখার সুযোগ দেয় এবং শারীরিকভাবেও সক্রিয় রাখে।

সাম্প্রতিক বছরগুলোতে চীনে শ্রমজীবী মানুষের লেখালেখি সাহিত্য অঙ্গনে বেশি গুরুত্ব পাচ্ছে। এর আগে কুরিয়ার কর্মী হু আনইয়ানের স্মৃতিকথা ‘আই ডেলিভার পার্সেলস ইন বেইজিং’ এবং অভিবাসী শ্রমিক ফান ইউসুর আত্মজীবনীমূলক লেখা ‘আই অ্যাম ফান ইউসু’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১০

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১১

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১২

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৩

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৪

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১৫

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

১৬

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১৭

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১৮

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১৯

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

২০
X