কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ট্যানেল দিয়ে ইউরোপে অনুপ্রবেশ, বাংলাদেশিসহ আটক ১৩০

সীমান্ত রক্ষাকারী বাহিনীর টহল। ছবি : সংগৃহীত
সীমান্ত রক্ষাকারী বাহিনীর টহল। ছবি : সংগৃহীত

সীমান্তের নিচে সুড়ঙ্গ ব্যবহার করে অনুপ্রবেশের অভিযোগে ১৩০ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি রয়েছেন। পোল্যান্ড-বেলারুশ সীমান্তের নিচে এ সুড়ঙ্গ আবিষ্কার করেছে পোল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী। কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার এ অভিযান চালানো হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পোলিশ প্রেস এজেন্সি (পিএপি) জানিয়েছে, ধারণা করা হচ্ছে সুড়ঙ্গটি ব্যবহার করে মোট ১৮০ জনের বেশি বিদেশি পোল্যান্ডে প্রবেশ করেছেন। এখনো প্রায় ৫০ জন পলাতক থাকায় তাদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আন্দ্রেই ইউজভিয়াক জানান, সুড়ঙ্গটি সীমান্তের কাঁটাতারের বেড়া ও পাশের একটি প্রযুক্তিগত সড়কের নিচ দিয়ে নির্মাণ করা হয়েছিল। পডলাসিয়ে অঞ্চলের নারোভকা গ্রামের কাছে পডলাসিয়ে বর্ডার গার্ড ইউনিটের সদস্যরা সুড়ঙ্গটি আবিষ্কার করেন।

ইউজভিয়াক বলেন, সুড়ঙ্গটি কয়েক দশ মিটার দীর্ঘ এবং প্রায় দেড় মিটার উঁচু। এর প্রবেশপথ বেলারুশ সীমান্তের ভেতরে প্রায় ৫০ মিটার দূরে জঙ্গলের মধ্যে লুকানো ছিল। পোল্যান্ডের দিকে এর মুখ ছিল সীমান্ত বেড়া থেকে আনুমানিক ১০ মিটার দূরে।

তিনি জানান, ইলেকট্রনিক নজরদারি ব্যবস্থায় অস্বাভাবিক গতিবিধি ধরা পড়ায় কর্মকর্তারা বুঝতে পারেন, অল্প সময়ের মধ্যে একটি বড় দল সুড়ঙ্গটি ব্যবহার করেছে। তাৎক্ষণিক অভিযানে এখন পর্যন্ত ১৩০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। অভিযানে সীমান্তরক্ষীদের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ইউনিট ও প্রশিক্ষিত কুকুর অংশ নিচ্ছে, যাতে বাকি অনুপ্রবেশকারীদের খুঁজে বের করা যায়।

সীমান্তরক্ষী বাহিনীর তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের বেশিরভাগই আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিক। এছাড়া ভারত, নেপাল ও বাংলাদেশের নাগরিকও রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় দুজনকে মানবপাচার সহায়তাকারী সন্দেহে আটক করা হয়েছে। তাদের একজন পোল্যান্ডের মালোপোলস্কা অঞ্চলের ৬৯ বছর বয়সী বাসিন্দা এবং অন্যজন ৪৯ বছর বয়সী লিথুয়ানিয়ার নাগরিক। অভিযোগ রয়েছে, তারা অভিবাসীদের ইউরোপের পশ্চিমাঞ্চলের দিকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

সীমান্তরক্ষী বাহিনী সুড়ঙ্গটির ভিডিও ফুটেজ প্রকাশ করেছে এবং জানিয়েছে, চলতি বছর পোল্যান্ড-বেলারুশ সীমান্তে এ ধরনের এটি চতুর্থ সুড়ঙ্গ আবিষ্কারের ঘটনা।

২০২১ সাল থেকে পোল্যান্ড-বেলারুশ সীমান্ত অভিবাসন সংকটের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। পোল্যান্ডের অভিযোগ, ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে হাইব্রিড অভিযান হিসেবে বেলারুশ ইচ্ছাকৃতভাবে অবৈধ অভিবাসী প্রবাহকে উৎসাহিত করছে। এর প্রতিক্রিয়ায় পোল্যান্ড সীমান্তে ইস্পাতের বেড়া নির্মাণ, নজরদারি অবকাঠামো জোরদার এবং সীমান্ত এলাকায় নিয়ন্ত্রিত অঞ্চল ঘোষণা করে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X