কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪১ এএম
অনলাইন সংস্করণ

জার্মান চ্যান্সেলরকে একহাত নিলেন ট্রাম্প

এক বৈঠকে ট্রাম্প ও ফ্রিডরিখ মের্জ। পুরোনো ছবি
এক বৈঠকে ট্রাম্প ও ফ্রিডরিখ মের্জ। পুরোনো ছবি

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করেছে জার্মানি। এর জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর মন্তব্যের বিপরীতে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানান।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, জার্মানির চ্যান্সেলর মনে করেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকা ঠিক আছে। তিনি জানেন না তিনি কী বলছেন। ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে পুরো বিশ্ব জিম্মি হয়ে পড়বে।

তিনি আরও দাবি করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকাতে বর্তমান অভিযান প্রয়োজনীয় ছিল এবং এ ধরনের পদক্ষেপ আগেই নেওয়া উচিত ছিল।

অন্যদিকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ ইরানবিরোধী সামরিক অভিযানকে ভুলভাবে পরিকল্পিত বলে আখ্যা দেন। তিনি বলেন, এ ধরনের সংঘাতে শুধু প্রবেশ করাই নয়, সেখান থেকে বের হওয়ার পথও গুরুত্বপূর্ণ। যার উদাহরণ হিসেবে আফগানিস্তান ও ইরাকের দীর্ঘমেয়াদি যুদ্ধের কথা উল্লেখ করেন।

এদিকে ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আহ্বানও জানিয়ে আসছে জার্মানি। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আলোচনার সুযোগটি তেহরানের গ্রহণ করা উচিত। তার মতে, ইরানের জনগণের স্বার্থেই এই সুযোগ কাজে লাগানো জরুরি এবং গঠনমূলক সংলাপের মাধ্যমে উত্তেজনা কমানো সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির জানাজা বয়কট করতে বিভিন্ন দেশকে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে স্পিকারের শ্রদ্ধা নিবেদন 

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

মেসির কর্নারে রোমেরোর হেড, অতিরিক্ত সময়ে আবারও এগিয়ে আর্জেন্টিনা

আর্জেন্টিনাকে চমকে দিয়ে আবারও সমতায় কেপ ভার্দে

লিসান্দ্রো মার্তিনেজের গোলে আবারও এগিয়ে আর্জেন্টিনা

চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

পৃথিবীকে চমকে দিয়ে সমতায় ফিরল কেপ ভার্দে

কেপ ভার্দের বিপক্ষে গোল করে নতুন যে রেকর্ড গড়লেন মেসি

১০

মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

১১

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

১২

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

১৩

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

১৪

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

১৫

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

১৬

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

১৮

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

১৯

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

২০
X