শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪১ এএম
অনলাইন সংস্করণ

তুরস্ক-স্পেন গুরুত্বপূর্ণ চুক্তি সই, কে কী পাবে

চুক্তি সই অনুষ্ঠানে দুই দেশের কর্মকর্তারা। ছবি : সংগৃহীত
চুক্তি সই অনুষ্ঠানে দুই দেশের কর্মকর্তারা। ছবি : সংগৃহীত

স্পেনের সশস্ত্র বাহিনীর জন্য তুরস্কের তৈরি জেট প্রশিক্ষণ বিমান ‘হুরজেট’ রপ্তানিতে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে আঙ্কারা। স্পেনের গেটাফে শহরে এয়ারবাসের স্থাপনায় এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তুরস্কের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (টিএআই) তৈরি করেছে এই জাতীয় জেট প্রশিক্ষণ বিমান।

বুধবার আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, অনুষ্ঠানে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবালয়ের প্রধান হালুক গোরগুন, স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্টেট সেক্রেটারি মারিয়া আম্পারো ভালকার্সে গার্সিয়া এবং মাদ্রিদে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত নুকেট কুচুকেল ইজবেরসি উপস্থিত ছিলেন।

গোরগুন বলেন, এই চুক্তি তুরস্ক ও স্পেনের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় সূচনা করবে এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করবে। তিনি স্থানীয় প্রযুক্তি ও সরকারি সহায়তায় তৈরি তুরস্কের স্থল, নৌ ও আকাশ প্রতিরক্ষা প্ল্যাটফর্মের আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টিও তুলে ধরেন।

চুক্তির আওতায় হুরজেট বিমানের একটি অংশ তুরস্কে এবং বাকি অংশ স্পেনে উৎপাদন করা হবে। সেখানে স্পেনের স্থানীয় উৎপাদকরাও অংশ নেবে।

স্পেনের পক্ষ থেকে গার্সিয়া বলেন, কৌশলগত পরিকল্পনার ফল হিসেবে এই চুক্তি বাস্তবায়িত হয়েছে এবং এটি দেশটির প্রতিরক্ষা শিল্পকে এগিয়ে নিতে সহায়ক হবে। তিনি জানান, বর্তমানে স্পেন তার জিডিপির প্রায় ২ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

১২

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৪

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

১৫

রিজার্ভ আরও বাড়ল

১৬

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

১৭

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

১৮

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

১৯

রাত পোহালেই শিল্পী সমিতির ভোট, মুখোমুখি দুই প্যানেল

২০
X