কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫২ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ চায় তুরস্ক-স্পেন

এক বৈঠকে হাকান ফিদান ও হোসে ম্যানুয়েল আলবারেস। পুরোনো ছবি
এক বৈঠকে হাকান ফিদান ও হোসে ম্যানুয়েল আলবারেস। পুরোনো ছবি

গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া নৌবহরে ইসরায়েলের হস্তক্ষেপের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ অবস্থানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে তুরস্ক ও স্পেন। এ নিয়ে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোরে টেলিফোনে কথা বলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস। খবর আনাদোলু এজেন্সির।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওনচু কেচেলি এক বার্তায় জানান, ক্রিট দ্বীপের কাছে আন্তর্জাতিক জলসীমায় চলাচলরত গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ইসরায়েলি বাহিনীর হস্তক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং বিভিন্ন দেশের বেসামরিক মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলেছে।

তিনি বলেন, এ ধরনের অবৈধ হস্তক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া প্রয়োজন।

খবরে বলা হয়, গাজামুখী এই সহায়তা বহরকে বুধবার গভীর রাতে আটকে দেয় ইসরায়েলি নৌবাহিনী। বহরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় তাদের ঘিরে ফেলে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করা হয় এবং কয়েকটি জাহাজ জব্দ করা হয়।

প্রায় ১০০টি নৌযান ও বিভিন্ন দেশের প্রায় এক হাজার কর্মী নিয়ে গঠিত এই বহর গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর পাশাপাশি দীর্ঘদিনের অবরোধ ভাঙতে সমুদ্রপথে করিডোর চালুর উদ্যোগ নিয়েছিল।

উল্লেখ্য, ২০০৭ সাল থেকে গাজায় অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল। সাম্প্রতিক সংঘাতে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞে বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। খাদ্যাভাবে ভুগছে সেখানকার প্রায় প্রতিটি বাসিন্দা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি ফুটবলার

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক সংসদ সদস্য টাডেজ স্ল্যাপনিক

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতেই পারছেন না কোচ

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

১০

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

১১

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

১২

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

১৩

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

১৪

হুহু করে কমছে তেলের দাম

১৫

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

১৬

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

১৭

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

১৮

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

১৯

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

২০
X