কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে খ্রিস্টানদের ওপর হামলা, নিন্দা ফ্রান্সের

ফ্রান্স ও ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত
ফ্রান্স ও ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত

ইসরায়েলে খ্রিস্টানদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারোট বলেছেন, পবিত্র ভূমিতে এ ধরনের ‘খ্রিস্টানবিরোধী কর্মকাণ্ড’ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

শনিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জিন নোয়েল ব্যারোট বিশেষভাবে পশ্চিম জেরুজালেমে এক ফরাসি ক্যাথলিক সন্ন্যাসিনীর ওপর হামলার ঘটনাটি উল্লেখ করেন। এ ঘটনা ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ওই সন্ন্যাসিনীকে অনুসরণ করে মাটিতে ফেলে দেয়, এতে তার মাথায় আঘাত লাগে। পরে আবার ফিরে এসে তাকে লাথি মারতেও দেখা যায়।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জানান, হামলাকারীকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ঘটনার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

একই সঙ্গে তিনি আহত সন্ন্যাসিনীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং ঘটনাটিকে গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

হুহু করে কমছে তেলের দাম

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১০

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১১

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

১২

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১৩

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

১৪

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

১৫

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

১৬

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

১৭

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১৮

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

১৯

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী / আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারবে না

২০
X