কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘ কর্মকর্তাকে সম্মাননা দিলেন স্পেনের প্রধানমন্ত্রী

ফ্রান্সেসকা আলবানিজের হাতে সম্মাননা তুলে দেন পেদ্রো সানচেজ। ছবি : সংগৃহীত
ফ্রান্সেসকা আলবানিজের হাতে সম্মাননা তুলে দেন পেদ্রো সানচেজ। ছবি : সংগৃহীত

ফিলিস্তিন ইস্যুতে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজকে ‘অর্ডার অব সিভিল মেরিট’ সম্মাননা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বৃহস্পতিবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক অনুষ্ঠানে ফ্রান্সেসকা আলবানিজের হাতে স্মারক তুলে দেন। তিনি আলবানিজের সাহসী এবং মানবিক অবস্থানের প্রশংসা করেন।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সোচ্চার ছিলেন আলবানিজ। তিনি ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগও তুলেছেন।

স্পেনের প্রধানমন্ত্রী সানচেজও সাম্প্রতিক সময়ে গাজা ও ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক পদক্ষেপের কড়া সমালোচনা করে আসছেন। তিনি এসব অভিযানকে আন্তর্জাতিক আইনবিরোধী বলে উল্লেখ করেছেন।

এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নজুড়ে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন সানচেজ। তার সরকার ইতোমধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে এবং ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্রকে স্পেনের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতিও দেয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ঝড় তুলতে আসছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা

বৃক্ষরোপণ ও ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ কমিটি

হাম প্রতিরোধ ও সচেতনতা / সাউথইস্ট ইউনিভার্সিটিতে জাতীয় প্যানেল আলোচনা অনুষ্ঠিত

শাপলা চত্বর মামলায় আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর

বন্ধুদের সঙ্গে সাদাপাথরে ঘুরতে এসে নিখোঁজ চিকিৎসক

এলডিসি উত্তরণ ও মান নিয়ন্ত্রণ অবকাঠামোর সংস্কার / ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতার সত্যিকারের পরীক্ষা

কুয়েতে নির্যাতনের শিকার ৭ নারী গৃহকর্মীকে দেশে ফেরত, সতর্ক করল দূতাবাস

থাইল্যান্ডে ১১ বছরের শিশুর চালানো পিকআপের ধাক্কায় ৯ ভিক্ষুর মৃত্যু

প্রতিবন্ধীদের সেবায় এক সুতোয় গাঁথা হচ্ছে সব মন্ত্রণালয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিদ্যুতের অতিরিক্ত বিল ও লোডশেডিং নিয়ে জরুরি সভা, এলো যে সিদ্ধান্ত

১০

নকলের সহায়তায় ২ শিক্ষক অব্যাহতি, এক ছাত্রী বহিষ্কার 

১১

জবির শিক্ষক-কর্মচারীদের আবাসনে আরও ১০০ কোটি টাকার ঋণচুক্তি

১২

মার্কিন তারকা লাল কার্ড দেখতেই ১০ কোটির ফ্রি পিৎজা পেলেন সমর্থকরা! কিন্তু কেন?

১৩

শিক্ষার্থীদের নিরাপত্তায় চালু হচ্ছে ‘জেএনইউ কুইক রেসপন্স টিম’ পোর্টাল

১৪

আবার একসঙ্গে শাকিব-হৃদয়, নতুন সিনেমার ঘোষণা

১৫

‘গুল্লি বাবু’র ডেকে নেওয়া সেই যুবককে গুলি করে হত্যা

১৬

শিবির নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৭

জনভোগান্তি কমাতে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে: সিসিক প্রশাসক

১৮

চরমোনাই পীর / সংস্কার ও বিচারের অপূর্ণ দাবি পূরণ না হলে জুলাইয়ের উৎসর্গিত রক্তের সঙ্গে গাদ্দারি হবে

১৯

যেভাবে ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা 

২০
X