শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজের দিকে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাজ্য

ব্রিটিশ যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত
ব্রিটিশ যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালিতে ভবিষ্যৎ বহুজাতিক নিরাপত্তা মিশনের প্রস্তুতির অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ মোতায়েন করছে যুক্তরাজ্য। শনিবার ব্রিটিশ সরকার জানিয়েছে, তাদের যুদ্ধজাহাজ এইচএমএস ড্রাগনকে এ অঞ্চলে পাঠানো হচ্ছে। যাতে পরিস্থিতি অনুকূলে এলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে আন্তর্জাতিক উদ্যোগে অংশ নেওয়া যায়। খবর রয়টার্সের।

বিমান প্রতিরক্ষা সক্ষমতাসম্পন্ন এই ডেস্ট্রয়ারটি মার্চ মাসে ইরান যুদ্ধ শুরুর পর পূর্ব ভূমধ্যসাগরে পাঠানো হয়েছিল সাইপ্রাস রক্ষার সহায়তায়।

এর আগে ফ্রান্সও তাদের বিমানবাহী রণতরী নেতৃত্বাধীন নৌবহর দক্ষিণ লোহিত সাগরে মোতায়েন করে। বাণিজ্যিক নৌপথে আস্থা ফিরিয়ে আনতে প্রতিরক্ষামূলক পরিকল্পনায় লন্ডন ও প্যারিস একসঙ্গে কাজ করছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, এই পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে এইচএমএস ড্রাগনকে মোতায়েন করা হয়েছে, যাতে পরিস্থিতি অনুকূল হলে যুক্তরাজ্য ও ফ্রান্সের যৌথ নেতৃত্বাধীন বহুজাতিক জোটের অংশ হিসেবে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা যায়।

ফ্রান্স ও যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচলের ভিত্তি গড়ে তুলতে একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে।

প্রস্তাবটি বাস্তবায়নে ইরানের সঙ্গে সমন্বয় প্রয়োজন হবে এবং ইতোমধ্যে অন্তত এক ডজন দেশ এতে অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

১০

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

১১

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

১৪

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

১৭

রিজার্ভ আরও বাড়ল

১৮

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

১৯

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

২০
X