কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

হান্টাভাইরাস : সেই প্রমোদতরি রটারডামে যাচ্ছে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রাণঘাতী হান্টাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি করা প্রমোদতরি এমভি হন্ডিয়াস সোমবার নেদারল্যান্ডসের রটারডাম বন্দরে পৌঁছাবে। এরপর জাহাজটির যাত্রা আনুষ্ঠানিকভাবে শেষ হবে।

কর্মকর্তাদের বরাতে জানা গেছে, স্থানীয় সময় সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে জাহাজটি বন্দরে নোঙর করতে পারে। পরে জাহাজে থাকা ২৫ জন ক্রু সদস্য ও দুই চিকিৎসাকর্মীসহ মোট ২৭ জনকে নামিয়ে দেওয়া হবে। বেঁচে থাকা অল্পসংখ্যক ক্রুকে কয়েক সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে।

জাহাজটিতে হান্টাভাইরাসে আক্রান্ত হয়ে তিন যাত্রীর মৃত্যু হয়েছে। এরপর থেকেই বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ভাইরাসটির কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এটি কোভিড-১৯-এর মতো মহামারির ঝুঁকি তৈরি করছে না। সংস্থাটির মতে, সাধারণ মানুষের জন্য সংক্রমণের ঝুঁকি বর্তমানে খুবই সীমিত।

গত ১২ মে ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুস বলেন, এখন পর্যন্ত বড় ধরনের প্রাদুর্ভাবের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

তবে তিনি সতর্ক করে বলেন, ভাইরাসটির সুপ্তিকাল কয়েক সপ্তাহ পর্যন্ত হতে পারে। ফলে ভবিষ্যতে আরও আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সরকারি সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, এখন পর্যন্ত ছয়জনের শরীরে হান্টা ভাইরাস শনাক্ত হয়েছে এবং আরও একজনের ক্ষেত্রে সম্ভাব্য সংক্রমণের কথা বলা হয়েছে।

এদিকে কানাডাতেও এক যাত্রীর শরীরে প্রাথমিক পরীক্ষায় ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে।

কালবেলা/পিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X