কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এবার গত ২৪ ঘণ্টায় মস্কোতে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এসময় রুশ রাজধানী ও এর আশপাশের বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ২০০ ড্রোন আঘাত হেনেছে বলে জানা যায়।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানিয়েছেন, হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছেন। খবর বিবিসির।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গত ২৪ ঘণ্টায় প্রায় এক হাজার ইউক্রেনীয় ড্রোন এবং ৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। তবে দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অঞ্চলের একটি তেল সংরক্ষণাগারে হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, ‘এই যুদ্ধ শেষ করার সময় এসেছে এবং রাশিয়াকে কূটনৈতিক পথে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা এই যুদ্ধ চাইনি। কিন্তু যদি ইউক্রেন জ্বলে, তবে রাশিয়াও জ্বলবে।’

হামলার ফলে মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলের কাপোতনিয়া তেল শোধনাগারে আগুন ধরে যায়। এক মাসের মধ্যে এটি তৃতীয় এবং চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো ওই স্থাপনায় হামলার ঘটনা। বিস্ফোরণের ফলে একটি বড় তেল সংরক্ষণ ট্যাংকের ঢাকনা কয়েক কিলো দূরে ছিটকে যায় বলে বিভিন্ন ভিডিওতে দেখা গেছে।

এ ছাড়া কাছাকাছি একটি শপিং সেন্টারেও আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ড্রোনের ধ্বংসাবশেষ ভবনটির ওপর পড়ায় এ ঘটনা ঘটে। নিরাপত্তার স্বার্থে আশপাশের কয়েকটি বহুতল আবাসিক ভবন খালি করা হয়।

পরিস্থিতির কারণে মস্কোর ৪টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এতে ৫০০টিরও বেশি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X