কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৬, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা গ্রহণের মুহূর্ত। পুরোনো ছবি
পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা গ্রহণের মুহূর্ত। পুরোনো ছবি

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস ঘিরে নতুন করে কূটনৈতিক উত্তেজনার মধ্যে পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার (২১ জুন) জেলেনস্কির সূত্রে সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি জানান, পোল্যান্ডের দেওয়া ‘অর্ডার অফ দ্য হোয়াইট ঈগল’ তিনি দেশটির প্রেসিডেন্টের কাছে ফেরত পাঠিয়েছেন। পোস্টের সঙ্গে সম্মাননাটির ছবি এবং পোল্যান্ডের প্রেসিডেন্টের কার্যালয়ে পাঠানোর ডাক রসিদও প্রকাশ করেন তিনি।

জেলেনস্কি লিখেছেন, ইউক্রেনীয়রা বিশ্বাস করেছিল এই সম্মাননা ইউক্রেনের জনগণ এবং আমাদের সেনাবাহিনীর জন্য দেওয়া হয়েছিল। আজ আমি এটি পোল্যান্ডের প্রেসিডেন্টের কাছে ফেরত পাঠিয়েছি। ভবিষ্যৎই প্রমাণ করবে ইউক্রেনীয়রা আসলে কোন সম্মানের যোগ্য।

সম্প্রতি জেলেনস্কির কাছ থেকে এই সম্মাননা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নাভরোৎস্কি। কারণ হিসেবে তিনি ইউক্রেনের একটি সামরিক ইউনিটের নামকরণ নিয়ে আপত্তি তোলেন।

গত ২৬ মে জেলেনস্কি এক ডিক্রির মাধ্যমে ইউক্রেনের বিশেষ অভিযান বাহিনীর একটি ইউনিটের নাম ‘ইউক্রেনিয়ান ইনসার্জেন্ট আর্মি (ইউপিএ)’-এর নামে রাখেন। ১৯৪০ ও ১৯৫০-এর দশকে সক্রিয় থাকা এই সংগঠনটির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিপুলসংখ্যক পোলিশ নাগরিক হত্যার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে নাভরোৎস্কি বলেন, পোলিশ সমাজের অধিকাংশ মানুষের কাছে ইউপিএ মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে পোল্যান্ডের নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত নৃশংস অপরাধের জন্য দায়ী একটি সংগঠন।

উল্লেখ্য, ২০২৩ সালে তৎকালীন পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুডা ইউক্রেনের নিরাপত্তা, দৃঢ়তা এবং মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে জেলেনস্কিকে পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে বদলি

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১০

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১১

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১২

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৩

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১৫

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১৬

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১৭

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১৮

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৯

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

২০
X