কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

বাংলাদেশ  সেতু কর্তৃপক্ষের উদ্যোগে ‘সঞ্জীবনী কোর্স’। ছবি : সৌজন্য
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উদ্যোগে ‘সঞ্জীবনী কোর্স’। ছবি : সৌজন্য

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মানব সম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ১০-১৬তম গ্রেডের কর্মচারীদের জন্য আয়োজিত পাঁচ দিনব্যাপী দক্ষতা নবায়ন ও পেশাগত উৎকর্ষ সাধন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি ‘সঞ্জীবনী কোর্স’ শেষ হয়েছে।

শনিবার (২০ জুন) বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-তে এ কোর্স সমাপ্ত হয়েছে। ১৬ জুন শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালায় সেতু কর্তৃপক্ষের ১০-১৬তম গ্রেডের কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার পরিচালক (প্রশিক্ষণ) মো. দেলোয়ার হোসেন।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মানব সম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্পটি ২০১৭ সালের জুলাই মাসে শুরু হয়েছিল আজ সঞ্জীবনী কোর্স সম্পন্নের মাধ্যমে প্রকল্পটির সফল সমাপ্তি ঘটলো। প্রকল্পটির প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ও সরকারের অতিরিক্ত সচিব আলতাফ হোসেন সেখ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, সরকারি কর্মচারীরাই হলো রাষ্ট্রের উন্নয়নের মূল চালিকাশক্তি। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে আমরা একটি ‘নিরাপদ, সমৃদ্ধ বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে কাজ করছি। এই লক্ষ্য অর্জনে প্রতিটি কর্মচারীকে সময়োপযোগী প্রশিক্ষণ ও দক্ষতার উৎকর্ষ সাধন করতে হবে। ‘সঞ্জিবনী’ প্রশিক্ষণ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আপনাদের কর্মজীবনের নতুন প্রেরণা। আমি আশাবাদী যে, আজকের এই প্রশিক্ষণ থেকে অর্জিত শিক্ষা আপনাদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সকল কাজে প্রতিফলিত হবে।

সঞ্জীবনী কোর্স সমাপনী উপলক্ষ্যে প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব আলতাফ হোসেন সেখ বলেন, বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সরকারি সেবা প্রদানকে আরও আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্যেই আমাদের এই ‘সঞ্জীবনী’ কোর্সের উদ্যোগ গ্রহণ। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মচারীদের মধ্যে কাজের প্রতি নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে, যা তাদের দাপ্তরিক কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। আমরা আশা করছি, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান তারা কর্মক্ষেত্রে সেবার মান নিশ্চিত করতে কার্যকরভাবে ব্যবহার করবেন।

সভাপতির বক্তব্যে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-এর পরিচালক দেলোয়ার হোসেন বলেন, যেকোনো প্রতিষ্ঠানের সাফল্যের চাবিকাঠি হলো এর মানবসম্পদের সঠিক উন্নয়ন। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ দেশের অবকাঠামোগত উন্নয়নে যে যুগান্তকারী ভূমিকা রাখছে, তার পেছনে রয়েছে আপনাদের মতো নিবেদিতপ্রাণ কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম। পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে এবং এই ‘সঞ্জীবনী’ কোর্সটি সেই ধারাবাহিকতারই একটি অংশ।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। এরপর প্রধান অতিথি অংশগ্রহণকারী সব প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করেন।

সমাপনী অনুষ্ঠান শেষে সড়কপথে ঢাকা ফেরার পথে সেতু বিভাগের সচিব ও নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ যমুনা সেতু সাইট অফিস এলাকায় প্রধানমন্ত্রীর ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চলমান বৃক্ষরোপণ কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং বর্ষা মৌসুমের মধ্যে পরিকল্পনা মতে প্রয়োজনীয় সংখ্যক বৃক্ষরোপণের কার্যক্রম শেষ করার জন্য পরামর্শ প্রদান করেন। এছাড়া তিনি সম্প্রতি প্রধানমন্ত্রীর সারা বাংলাদেশে একই পদ্ধতিতে সমন্বিতভাবে সেতুতে টোল আদায়ের জন্য ইটিসি লেন চালুরকরণের ক্ষেত্রে আরএফআইডি (RFID) রিডার, ONVIF ফিচার সমৃদ্ধ ANPR ক্যামেরা স্থাপন ও সিস্টেম ইন্টিগ্রেশনের বিষয়ে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার বিষয় গুরুত্ব আরোপ করেন।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সেতুর আশপাশের পরিবেশ রক্ষা ও সবুজায়ন এবং আধুনিক টোল কার্যক্রম আরও জনবান্ধব ও গতিশীল করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১০

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১১

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১২

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৩

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৪

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৫

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৬

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৭

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৮

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৯

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

২০
X