কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

কর্মজীবী  একজন নারী | ছবি : সংগৃহীত
কর্মজীবী একজন নারী | ছবি : সংগৃহীত

বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা আহ্‌ছানিয়া মিশনের প্রতিষ্ঠান ‘ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি)। প্রতিষ্ঠানটি মাঠপর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য ১০০ জনকে নিয়োগ দেবে। ব্রাঞ্চ ম্যানেজার পদের এই চাকরি স্থায়ী হলে সর্বসাকুল্য (গ্রস) মাসিক বেতন হবে ৪১ হাজার ৩০ টাকা। আগ্রহীরা ২৮ জুন পর্যন্ত অনলাইনে বা সরাসরি ডাকযোগে আবেদনের সুযোগ পাবেন।

চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-

পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার

পদসংখ্যা: ১০০

বেতনকাঠামো

শিক্ষানবিশকালে মাসিক প্রারম্ভিক বেতন ৩৩ হাজার ৩০০ টাকা। ছয় মাসের শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পর চাকরি নিয়মিত করা হলে সর্বসাকুল্য (গ্রস) মাসিক বেতন হবে ৪১ হাজার ৩০ টাকা। তবে অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

অন্যান্য সুবিধা

প্রতি কর্মদিবসের জন্য ২০০ টাকা হারে মধ্যাহ্নভোজ (লাঞ্চ) ভাতা, নির্ধারিত মুঠোফোন বিল এবং মোটরবাইকের জ্বালানি ও মেরামত খরচ পাওয়া যাবে। চাকরি স্থায়ী হলে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, শিশু শিক্ষাসহায়ক ভাতা এবং ইনস্যুরেন্সের সুবিধা থাকবে।

আবেদনের যোগ্যতা ও বয়স

যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছর (অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)।

প্রয়োজনীয় অভিজ্ঞতা ও দক্ষতা

আবেদনকারীকে যেকোনো বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) ক্ষুদ্রঋণ কার্যক্রমে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম-অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমের সফটওয়্যার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। সংস্থায় ধূমপানমুক্ত পরিবেশ বজায় থাকায় ধূমপায়ীদের আবেদন না করার জন্য নিরুৎসাহিত করা হয়েছে।

কর্মস্থল

ঢাকা, গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রামসহ ডিএফইডির কার্যক্রম পরিচালিত দেশের ২৩টি জেলা এবং আগামী অর্থবছরে চালু হতে যাওয়া নতুন ২৩টি ব্রাঞ্চে নির্বাচিতদের পদায়ন করা হতে পারে।

আবেদনপ্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র, জীবনবৃত্তান্ত (২ জন রেফারেন্সের মুঠোফোন নম্বরসহ), ২ কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপিসহ সরাসরি বা ডাকযোগে আবেদন করতে হবে।

যোগাযোগের ঠিকানা: প্রধান নির্বাহী কর্মকর্তা, ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি), বাড়ি-৮৫২, সড়ক-১৩, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭।

আবেদন প্রক্রিয়া: প্রার্থীরা চাইলে তাঁদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ই-মেইলের ////////////[email protected] অথবা [email protected]////////// মাধ্যমেও পাঠাতে পারবেন। ই-মেইলের ‘Subject line’-এ অথবা খামের ওপরে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ জুন ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

বিশেষ শর্ত

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় ১০,০০০ টাকা ফেরতযোগ্য নিরাপত্তা জামানত হিসেবে জমা দিতে হবে। তবে নিয়মিতকরণের আগে (ছয় মাসের মধ্যে) চাকরি ছেড়ে দিলে এই জামানত অফেরতযোগ্য বলে গণ্য হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

জামালপুর–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের  

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

ভারতীয় ভিসা চালু, ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

১০

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

১১

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

১২

পাঁচ কারণে জাপানের কাছে হারতে পারে ব্রাজিল

১৩

এফএলজি খাতে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের রোডম্যাপ বিষয়ক সেমিনার

১৪

এক বন্ধুকে দাওয়াত, উপস্থিত ১০০ অতিথি

১৫

আশা ইউনিভার্সিটিতে ফিলিপাইনের কার্ড-এমআরআই প্রতিনিধি দল

১৬

অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত হচ্ছিল ৩ কারখানা, অভিযানে তিতাস

১৭

মধুশিয়া গর্জন বনে সড়ক নির্মাণ বন্ধের দাবিতে জাবিতে মানববন্ধন

১৮

লামায় নারী পর্যটককে শ্লীলতাহানি ও ছিনতাই: রিসোর্ট মালিকসহ দুজন গ্রেপ্তার

১৯

গাবতলীতে অবৈধভাবে রাখা বাস-স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএনসিসি

২০
X