কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

তীব্র তাপপ্রবাহে স্থগিত প্যারিস প্রাইড মার্চ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তীব্র তাপপ্রবাহের কারণে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিতব্য প্রাইড মার্চ স্থগিত করা হয়েছে। জরুরি সেবা খাতের ওপর অতিরিক্ত চাপ এড়াতে পুলিশ আয়োজকদের অনুষ্ঠানটির তারিখ পরিবর্তনের নির্দেশ দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইন্টার-এলজিবিটি সংগঠনের সহ-সভাপতি আনুক ভেয়রে জানান, নির্ধারিত প্রাইড মার্চ আপাতত স্থগিত করা হয়েছে। আমরা সেপ্টেম্বরে অনুষ্ঠানটি আয়োজনের কথা ভাবছি। তবে কীভাবে নতুন করে পরিকল্পনা করা যায়, সে বিষয়ে পুরো আয়োজক দল বৈঠক করবে।

প্যারিস পুলিশ জানিয়েছিল, আয়োজকেরা নির্দেশনা না মানলে শনিবার বিকেলে অনুষ্ঠিতব্য এলজিবিটিকিউ অধিকারবিষয়ক এই কর্মসূচি নিষিদ্ধ করা হবে।

তাপপ্রবাহের কারণে শুধু প্রাইড মার্চই নয়, শুক্রবার থেকে রোববার পর্যন্ত প্যারিসের একটি রেসট্র্যাকে অনুষ্ঠিতব্য একাধিক কনসার্ট এবং রোববারের একটি অ্যাথলেটিক্স প্রতিযোগিতাও পিছিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বর্তমানে ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে উষ্ণ দিন চলছে। জাতীয় গড় তাপমাত্রা পৌঁছেছে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। অনেক এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। প্রচণ্ড গরমে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। তাপপ্রবাহ থেকে বাঁচতে মানুষ বেশি পানিতে নামছে। গত এক সপ্তাহে নদী ও জলাশয়ে ডুবে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। যাদের অধিকাংশই তরুণ।

সূত্র : এএফপি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে, আহত ২

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১০

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

১১

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

১২

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

১৩

হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স

১৪

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

১৫

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

১৬

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

১৭

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

১৮

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

১৯

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

২০
X