কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১২:৫৬ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৬, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ উত্তেজনায় ইউরোপে বাড়ল গ্যাসের দাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে নিরাপত্তা উত্তেজনা এবং একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে। খবর শাফাক নিউজের।

শনিবার ইউরোপের গ্যাসের বেঞ্চমার্ক ফিউচার্সের দাম ১ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগের দুই কার্যদিবসে দাম কমলেও, বর্তমানে গ্যাসের দাম যুদ্ধ শুরুর আগের তুলনায় ২৫ শতাংশের বেশি রয়েছে।

বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। তাই এ অঞ্চলে অস্থিরতা দেখা দিলে জ্বালানি সরবরাহ নিয়ে বাজারে উদ্বেগ তৈরি হয়।

এদিকে কাতারের প্রধান রপ্তানি টার্মিনালের কাছে খালি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী কয়েকটি জাহাজ নতুন চালান নেওয়ার অপেক্ষায় রয়েছে।

একই সময়ে ইউরোপ ও এশিয়ায় গ্রীষ্মকালের তাপপ্রবাহের কারণে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার বাড়ছে। এতে এলএনজির চাহিদা বেড়ে যাওয়ায় ইউরোপের ক্রেতাদের পর্যাপ্ত গ্যাস নিশ্চিত করতে তুলনামূলক বেশি দাম দিতে হতে পারে।

বর্তমানে ইউরোপের গ্যাস সংরক্ষণাগারগুলো ৪৭ শতাংশের কিছু বেশি পূর্ণ রয়েছে, যা বছরের এই সময়ের স্বাভাবিক গড়ের চেয়ে কম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ডিএসসিসি প্রশাসক

১২০ টাকায় পুলিশের চাকরি / ‘বাবাকে দিতে পারলাম না চাকরি পাওয়ার খবর’

নারী পীরের আস্তানায় গান-বাজনা, মুরিদদের হামলায় আহত ১০

চমেক হাসপাতালে রোগীদের জীবন রক্ষায় এগিয়ে এলো কেএসআরএম

কলম্বিয়া ম্যাচে রোনালদোর পায়ে গোল্ডেন বুট! কে উপহার দিল, কত দাম

একযোগে যুবদলের ১০ ইউনিয়ন ও ৯০ ওয়ার্ড কমিটি বিলুপ্ত

ভারতে প্রবেশ করতে মানতে হবে নতুন যে নির্দেশনা 

ইউপি সদস্যের মারধরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

না.গঞ্জে নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ১৩০ জনের নামে মামলা, গ্রেপ্তার ১২

বিএএফ শাহীন কলেজের ছাত্র সাজিদ হত্যা মামলার আসামি ইশতিয়াক গ্রেপ্তার

১০

ফ্রান্সের বিপক্ষে কেন নরওয়ের শীর্ষ ১০ ফুটবলার খেলেননি

১১

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত ও পাকিস্তান

১২

দেশের প্রথিতযশা চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক রবিউল হোসেন মারা গেছেন

১৩

চট্টগ্রামে শটগান ও ৫ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার ২

১৪

ডুরার নতুন সভাপতি শাহজাহান, সম্পাদক জহিরুল

১৫

‘তুরাগ নদীতে ছাত্রলীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসছে খবরটি ভিত্তিহীন’

১৬

তিন দেশের ভ্রমণকারীদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা 

১৭

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

১৮

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ইফাস্ট’ শুরু

১৯

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের

২০
X