বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৪:২৮ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৬, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

তাপপ্রবাহের মধ্যেই ইউরোপে তীব্র অগ্ন্যুৎপাত

মাউন্ট এটনা আগ্নেয়গিরিতে আবারও তীব্র অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। ছবি: সংগৃহীত
মাউন্ট এটনা আগ্নেয়গিরিতে আবারও তীব্র অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। ছবি: সংগৃহীত

ইউরোপজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। এর মধ্যেই ইতালির মাউন্ট এটনা আগ্নেয়গিরিতে আবারও তীব্র অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। পরিস্থিতির অবনতির কারণে পুরো এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

গত শনিবার (২৭ জুন) থেকে ইউরোপের সবচেয়ে সক্রিয় এ আগ্নেয়গিরিটি থেকে অবিরাম লাভা উদগিরণ, ঘন কালো ধোঁয়া এবং ছাইয়ের বিস্ফোরণ অব্যাহত রয়েছে।

নিরবচ্ছিন্ন অগ্ন্যুৎপাতের ফলে আগ্নেয়গিরির ওপরের অংশ ফেটে গিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যেকোনো সময় বড় ধরনের পাথরধসের ঘটনা ঘটতে পারে।

এ পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে আগ্নেয়গিরির মুখসংলগ্ন ভোরাজিন ক্রেটার এলাকায় পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ইতালির সিভিল প্রটেকশন বিভাগ। পাশাপাশি কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, ইউরোপে চলমান দাবদাহে স্পেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম ও নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অতিরিক্ত গরমে স্পেনে অন্তত ৩২৭ জনের মৃত্যু হয়েছে। ফ্রান্সেও মৃত্যুর সংখ্যা বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন দেশে জরুরি সতর্কতা জারি করা হয়েছে এবং বড় বড় অনুষ্ঠান বাতিল করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেলের রেকর্ড ভেঙ্গে নতুন উচ্চতায় হ্যারি কেইন

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১০

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১১

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১২

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৩

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

১৪

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

১৫

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১৬

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১৭

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮

পরশুরামে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

১৯

৩০০ কোটি বাজেটের সিনেমায় রণবীর সিং, সেপ্টেম্বরে শুরু শুটিং

২০
X