কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

স্পেনের দাবানলে নিহত ১৩ জনের মধ্যে ১২ জনই বিদেশি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ১৩ জনের মধ্যে ১২ জনই বিদেশি নাগরিক। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে সাতজন যুক্তরাজ্যের, তিনজন বেলজিয়ামের, একজন ফ্রান্সের এবং একজন যুক্তরাষ্ট্রের নাগরিক। বাকি একজন ছিলেন স্পেনের নাগরিক।

নিহতদের মধ্যে আটজন নারী ও পাঁচজন পুরুষ। সবাই প্রাপ্তবয়স্ক ছিলেন।

গত বৃহস্পতিবার ভূমধ্যসাগর উপকূলের আলমেরিয়া প্রদেশে দাবানলের সূত্রপাত হয়। এলাকাটিতে অনেক বিদেশি নাগরিক বসবাস করেন।

প্রবল বাতাস ও তীব্র গরমের কারণে আগুন দ্রুত বন ও শুকনো ঝোপঝাড়ে ছড়িয়ে পড়ে। এতে কয়েকটি গ্রামীণ এলাকা জনশূন্য হয়ে যায়।

প্রথমে ১২টি মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো এতটাই পুড়ে গিয়েছিল যে, পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করতে হয়েছে।

কর্তৃপক্ষের ধারণা, সড়কের ওপর একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়া থেকে আগুনের সূত্রপাত হয়। দাবানলে প্রায় ৭ হাজার হেক্টর জমি পুড়ে গেছে।

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। গত রোববার থেকে বাসিন্দারা নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন।

সাম্প্রতিক বছরগুলোতে স্পেনে তাপপ্রবাহের তীব্রতা বেড়েছে। প্রায়ই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকায় দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে।

ইউরোপীয় বন অগ্নিকাণ্ড তথ্য ব্যবস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে স্পেনে দাবানলে ৩ লাখ ৯৩ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়ে যায়, যা দেশটির সাম্প্রতিক ইতিহাসে সর্বোচ্চ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করেছে: ত্রাণমন্ত্রী

বন্যা-পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সচিব জিয়াউল 

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

রাতারাতি ঢাকাকে বদলানো সম্ভব নয়, মেয়র-প্রশাসকও অসহায়: মির্জা ফখরুল

ব্যাংক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৭৪ শতাংশ

জীবনানন্দের ‘মাল্যবান’ থেকে মঞ্চে ‘সম্‌+সার’

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আহত আরেক নারী 

বায়ুদূষণে বছরে অকালমৃত্যু ৮৮ হাজার: জাবির গবেষণা

১০

দুই সপ্তাহে ছয় গান, আগস্টে বিদেশ সফরে আতিয়া আনিসা

১১

নিউজিল্যান্ডে প্রথমবার শনাক্ত হলো এইচ৫ বার্ড ফ্লু

১২

হাদি হত্যার অধিকতর তদন্ত পেছাল ১৮ বার

১৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত

১৪

পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড / আনসারের সাহসী পদক্ষেপে রক্ষা পেল গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা

১৫

জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে যেতে পারে: চিফ প্রসিকিউটর

১৬

ইংল্যান্ডকে আটকাতে কুসংসংস্কারের আশ্রয় নিচ্ছেন আর্জেন্টাইনরা

১৭

সপ্তাহজুড়ে বৃষ্টিতে তলিয়েছে ফসলের মাঠ

১৮

অস্তিত্ব সংকটে কাটাখালী খাল, স্লুইসগেট নির্মাণের দাবি

১৯

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

২০
X