কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

এইচএসসি শিক্ষার্থীদের আন্দোলন: যে পরামর্শ দিলেন সর্বমিত্র

ডাকসুর কার্যনিবাহী সদস্য সর্বমিত্র চাকমা। ছবি: সংগৃহীত
ডাকসুর কার্যনিবাহী সদস্য সর্বমিত্র চাকমা। ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে সংযত ও দায়িত্বশীলভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনিবাহী সদস্য সর্বমিত্র চাকমা।

মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

ফেসবুক পোস্টে সর্বমিত্র চাকমা বলেন, বর্তমান প্রজন্মের মনোভাব বুঝে ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলা করতে হবে। তার মতে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির আন্দোলনকে বিভিন্ন রাজনৈতিক শক্তি ব্যবহার করতে চাইবে, যা দেশের রাজনৈতিক বাস্তবতারই অংশ।

নিজের কলেজজীবনের একটি ঘটনার কথা উল্লেখ করে সর্বমিত্র চাকমা লেখেন, তাদের সহপাঠী নাঈম সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর আন্দোলনের সময়ও রাজনৈতিক দলগুলো পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিল। তবে তারা আন্দোলনকে অরাজনৈতিক রাখার চেষ্টা করেছিলেন, যাতে ন্যায্য দাবিকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে দমন করা না যায়। তিনি বলেন, শিক্ষার্থীদের আবেগ ও অনুভূতির আন্দোলন যুগে যুগে রাজনৈতিক শক্তিগুলো ব্যবহার করতে চেয়েছে, বর্তমান আন্দোলনের ক্ষেত্রেও এমন চেষ্টা হওয়া স্বাভাবিক। এতে সাধারণ আন্দোলনকারীদের দোষ নেই।

পোস্টে তিনি অভিযোগ করেন, ইতোমধ্যে সরকারপন্থি কিছু কর্মী ও অ্যাক্টিভিস্ট আন্দোলনকারীদের নিয়ে বিদ্রূপ শুরু করেছেন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠানে অংশ নেওয়া এক ছাত্রদল কর্মীর বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। তার ভাষ্য, এ ধরনের কঠোর অবস্থান সরকারকেই বিপাকে ফেলতে পারে।

সর্বমিত্র চাকমা বলেন, আন্দোলনকারীদের দাবি যৌক্তিক। কর্মসূচিতে কোথাও অতিরঞ্জন থাকলেও শিক্ষার্থীদের যে ভোগান্তি ও ক্ষতি হয়েছে, তার প্রেক্ষাপটে আন্দোলনের যৌক্তিকতা অস্বীকার করা যায় না।

তিনি আরও বলেন, বর্তমান ও ভবিষ্যতের শিক্ষামন্ত্রীদের তরুণদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ও সংযত হতে হবে। কারণ, শিক্ষা মন্ত্রণালয়কে সরাসরি তরুণ শিক্ষার্থীদের সঙ্গে কাজ করতে হয় এবং তাদের মনস্তত্ত্ব বুঝে সিদ্ধান্ত নিতে হয়।

পোস্টে তিনি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করে বলেন, সবকিছুর ঊর্ধ্বে এখন প্রয়োজন শান্ত, সংলাপভিত্তিক ও সুষ্ঠু সমাধান।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার বিজয়ে ওমর সানী-জয়ের ‘চাবুক যুদ্ধ’

গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান

যেভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালের টিকিট কাটল আর্জেন্টিনা

জুলাই শহিদদের আত্মত্যাগ মনে করিয়ে দেয় ক্ষমতার মালিক জনগণ: রাষ্ট্রপতি

হারের বেদনার মাঝেও মেসির বন্দনা, যা বললেন হ্যারি কেইন

গভীর সাগরে যেতে জেলেদের নিষেধ

২৬ কার্যদিবসে বাজেট অধিবেশন শেষ, ১০ বিল পাস

ফটিকছড়িতে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

৬০ বছর পর বিশ্বকাপে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা

শৈশব থেকেই এমন এক গোলের স্বপ্ন দেখতাম: লাউতারো মার্তিনেস

১০

আবহাওয়া অধিদপ্তরের ৫ নষ্ট রাডারের একটি সচল হলো কেবল

১১

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

১২

লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, বহু নিহতের শঙ্কা

১৩

পাবনার সড়কে ঝরলো ২ প্রাণ, আহত ৪

১৪

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু

১৫

৮৬ থেকে ২৬ / ম্যারাডোনা-মেসি এক সুতোয় গাঁথা

১৬

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর স্পিকারের

১৭

সাতসকালে এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের খবর দিল ইরান

১৮

ব্রাহ্মণপাড়ায় চার দিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

১৯

সড়কে প্রাণ গেল ট্রাকচালকের

২০
X