কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ১১:৪৩ এএম
আপডেট : ০৫ মে ২০২৬, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির ৫ কারণ

পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বড় ধরনের পরাজয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। দলটি এখনো আনুষ্ঠানিকভাবে হার মেনে নেয়নি এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে অভিযোগ তুলেছে। তবে বিশ্লেষকদের মতে, কয়েকটি গুরুত্বপূর্ণ কারণে এই ফল এসেছে।

প্রথমত, নারী ভোটব্যাংকে ভাঙন দেখা গেছে। আগে নারী ভোটারদের বড় অংশ তৃণমূলের পক্ষে থাকলেও এবারে নারী নিরাপত্তা ইস্যুতে অসন্তোষ তৈরি হয়েছে। বিভিন্ন ঘটনার প্রভাব ভোটে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

দ্বিতীয়ত, ভোটার তালিকা সংশোধন বা এসআইআরের কারণে অনেক ভোটারের নাম বাদ পড়েছে। এতে তৃণমূল তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে, আর এর সুবিধা পেয়েছে বিজেপি।

তৃতীয়ত, দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে দুর্নীতি, অপশাসন ও কর্মসংস্থানের অভাব নিয়ে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। এসব অভিযোগ ভোটের ফলাফলে বড় প্রভাব ফেলেছে।

চতুর্থত, ধর্মীয় ভোটের মেরুকরণও একটি বড় কারণ। মুসলিম ভোট আগের মতো থাকলেও হিন্দু ভোটের বড় অংশ একদিকে চলে যাওয়ায় তৃণমূলের অবস্থান দুর্বল হয়েছে।

পঞ্চমত, এবারের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি থাকায় শাসক দল হিসেবে তৃণমূল বাড়তি সুবিধা পায়নি। ফলে ভোট অনেকটা নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

কমলো এলপি গ্যাসের দাম

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

বিশ্বকাপের উন্মাদনায় ফুটবল-রঙে সাজানো বিশেষ ‘ইত্যাদি’

রিজার্ভ চুরির প্রতিবেদন পেছালো ৯৬ বার

১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, যুগল গ্রেপ্তার

মিলার অপ্রকাশিত অধ্যায় প্রকাশ হবে আগামীকাল

সালাহউদ্দিন আহমদসহ নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

১০

জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২

১১

শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১২

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফুয়াদের মন্তব্য কুরুচিপূর্ণ ও ইতিহাসবিরোধী: রিপন

১৩

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

১৪

ঝিনাইদহে কাঁঠালের বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

১৫

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

১৬

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুবার মেটালো বেলজিয়াম

১৮

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

১৯

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

২০
X